মনোহরদীতে ইয়াবাসহ যুবলীগ সভাপতি আটক
১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৮:১৭ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:১৪ পিএম
মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে ১৬ পিস ইয়াবা বড়িসহ ফরিদুল আলম ভূঞা তুষার (২৮) নামে যুবলীগের সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় নাইম প্রধান (১৯) নামে তার এক সহযোগীকেও গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তুষার একদুয়ারিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও বিলাগী গ্রামের ফেরদৌস আলম ভূঞার পুত্র। সহযোগী নাইম একই গ্রামের বাদল মিয়ার পুত্র।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের বিলাগী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে মনোহরদী থানার উপ পরিদর্শক (এসআই) আমিরুল ইসলামের নেতৃত্বে টহল পুলিশ হাতিরদিয়া এলাকায় দায়িত্বপালন করছিল। রাত ৩টায় হাতিরদিয়া-দুলালপুর রাস্তার বিলাগী কবরস্থানের সামনে দাঁড়িয়ে ছিল একদুয়ারিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরিদুল আলম ভূঞা তুষার ও তার সহযোগী নাইম প্রধান। এসময় পুলিশের সন্দেহ হলে দুজনকে আটক করে। পরে তাদের কাছ থেকে ১৬পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
উপ পরিদর্শক আমিরুল ইসলাম বলেন, ‘আটককৃত তুষার এবং নাইম এলাকার চিহ্নিত মাদকসেবী। বুধবার রাত ৩টায় টহলরত অবস্থায় ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় আটককৃত দুজনকে মাদক মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি