নরসিংদী শহরে ছিঁচকে চোরের উৎপাত
১৪ অক্টোবর ২০১৯, ০২:১৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী শহরে বাড়ছে ছিঁচকে চোরের উৎপাত। সুযোগ পেলেই শহরের বিভিন্ন মহল্লার বাসাবাড়ীতে হানা দিচ্ছে চোরচক্র। এতে শহরবাসীর মধ্যে ফের চোর আতংক বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে এসব ছিঁচকে চুরির ঘটনায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ না করায় আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টিগোচর হচ্ছে না এসব চুরির ঘটনা।
সম্প্রতি শহরের পূর্ব ভেলানগর (পুরাতন জজকোর্ট) ও পৌর শহরের ১নং ওয়ার্ডের ব্যাংক কলোনী এলাকায় দিন দুপুরে চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে ল্যাপটপ, মোবাইল, স্বর্ণালংকার, কাপড়সহ মূল্যবান মালামাল খোয়া গেছে। চোর ও ছিনতাইকারীর কবল থেকে রক্ষা পাওয়ার জন্য নরসিংদীর পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন ব্যাংক কলোনীবাসী।
এলাকাবাসী জানান, বেশকিছুদিন ধরে এ এলাকায় চুরি, ছিনতাই ও বখাটে যুবকদের উৎপাত বেড়ে গেছে। ফলে সুযোগ পেলেই নানা অপরাধ প্রবণতা ঘটাচ্ছে অপরাধী চক্র। এতে বাসাবাড়ী, দোকানপাট খালি রেখে স্বস্তিতে থাকতে পারছেন না এলাকাবাসী। এতে জনমনে চোর আতংক বাড়ছে। এসব ঘটনায় পুলিশকে অবগত না করার কারণে নেয়া হচ্ছে না প্রয়োজনীয় আইনী পদক্ষেপও।
চুরি, ছিনতাইসহ অপরাধ প্রবণতা রোধে পুলিশী টহল বৃদ্ধিসহ এলাকায় নিরাপত্তা ও শান্তি শৃংখলা বজায় রাখার দাবী জানিয়েছেন ব্যাংক কলোনীবাসী। গত ৩০ সেপ্টেম্বর গণস্বাক্ষরিত একটি লিখিত অভিযোগের মাধ্যমে নরসিংদী পুলিশ সুপারের নিকট এ দাবী জানানো হয়।
এলাকাবাসী আবেদনে উল্লেখ করেন, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এলাকার লোকজন কাজকর্ম করার জন্য বাসার বাইরে গেলে বাসার তালা কিংবা দরজা জানালা ভেঙ্গে চুরি, ছিনতাই ঘটছে। শান্তিতে বসবাস করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা