বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের পেছনে রেখে দেশ আগাতে পারে না: জেলা প্রশাসক
১৫ অক্টোবর ২০১৯, ০৫:৫০ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:১৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
“সাদাছড়ি ব্যবহার করি, নিশ্চিন্তে পথ চলি” এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীতে পালিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। দিবসটি উপলক্ষে ১৫ অক্টোবর সোমবার নরসিংদী জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও ঢাকা প্রোগেসিভ লায়ন্স চক্ষু হাসপাতালের যৌথ আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালী শেষে নরসিংদী সার্কিট হাউজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এসময় জেলা প্রশাসক বলেন, নরসিংদী জেলায় যে পরিমান বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ রয়েছেন, তাদের প্রত্যেকের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে জেলা প্রশাসন। কেন না দেশের বিপুল সংখ্যক বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের পেছনে রেখে দেশ আগাতে পারে না। তাই তাদের নিয়ে সমানতালে এগিয়ে যেতে হবে। এজন্যই বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য কাজ করছে জেলা প্রশাসন।
তিনি বলেন, এই বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল বিশেষভাবে কাজ করে যাচ্ছে। এর ফলে তারা আর এখন পিছিয়ে নেই। তারাও সমানতালে এগিয়ে আসছে অংশগ্রহণ করছে সকল কাজে। তাদের এগিয়ে নিতে নরসিংদীর প্রতিটি উপজেলায় অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য স্কুল গড়ে তোলা হচ্ছে।
সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: হেলাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক শহিদুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার আবু কাউসার সুমন, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ খান, মেহেদী হাসান কাউসার, সাবরিনা শারমিন, সহকারী সমাজ সেবা কর্মকর্তা নঈম জাহাঙ্গীর, লায়ন্স চক্ষ হাসপাতালের প্রধান নির্বাহী ননী গোপাল দাস আব্দুর রহিম। এসময় ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষ হাপাতালের উদ্যোগে কয়েকজন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি