নরসিংদীর শীলমান্দিতে তিন ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন পণ্ড
২২ অক্টোবর ২০১৯, ০৬:১৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদর উপজেলার শীলমান্দী ইউনয়নের তিনটি ওয়ার্ডে আওয়ামী লীগের সম্মেলন পণ্ড হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২১ অক্টোবর) বিকালে শেখেরচর ধূমকেতু সংঘের মাঠে হট্টগোল ও হাতাহাতিতে ওই ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সম্মেলন পণ্ড হয়।
দলীয় নেতাকর্মীরা বলছেন, পূর্ব ঘোষিত সময় অনুযায়ী সোমবার বেলা ১১টায় ওই তিনটি ওয়ার্ডের সম্মেলন শুরু হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ওয়ার্ডগুলো থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা আহবান করা হলে প্রতি ওয়ার্ড থেকে একাধিক প্রার্থী উভয় পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী হন।
এ সময় শীলমান্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোতালিব মিয়া সাবজেক্ট কমিটির নাম ঘোষণা করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল বাকির সাবজেক্ট কমিটিতে যেতে চাইলে ইউনিয়ন সভাপতি আপত্তি জানান। একে কেন্দ্র করে চেয়ারম্যানের লোকজন সম্মেলন স্থলে হামলা চালান। এই হামলার ঘটনায় মোতালিব মিয়াসহ তিনজন আহত হন। এ সময় বেশকিছু চেয়ারও ভাংচুর করা হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোতালিব মিয়া জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল বাকির গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আব্দুল বাকিরকে দল থেকে বহিষ্কার করা হয়। কিন্তু আমাদের থানা আওয়ামী লীগের আহবায়ক আফতাব উদ্দিন ভূঁইয়া দল থেকে বহিষ্কৃত বাকির চেয়ারম্যানকে আমন্ত্রণ জানিয়ে আজকের সম্মেলনে আনেন।
এই বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান আবদুল বাকিরের মুঠোফোনে কয়েকবার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা