মেরিস্টোপস ক্লিনিক থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার
১৯ নভেম্বর ২০১৯, ১০:৩৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী পৌর এলাকার মেরিস্টোপস ক্লিনিক থেকে চুরি যাওয়ার ৫ দিন পর এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনের সামনে থেকে তাকে উদ্ধার করা হয়। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ইয়াসমিন (২৬) নামের এক নারীকে।
ওই নবজাতকের মা-বাবা হলেন সখিনা বেগম ও শাহআলম নামের এক দম্পতি। তাদের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার ইটনা গ্রামে।
পুলিশ বলছে, গত বুধবার (১৩ নভেম্বর) বিকেলে শহরের বাসাইল এলাকার ওই ক্লিনিকে তিনদিন বয়সী ওই নবজাতক চুরির ঘটনা ঘটে। ঘটনার সময় ইয়াসমিনের কোলে নবজাতককে দিয়ে সখিনা বেগম ভাত খেতে বসেছিলেন। সে সময় তিনি নবজাতককে নিয়ে পালিয়ে যান।
নরসিংদী মডেল থানার উপপরিদর্শক আবদুল্লাহ আল মামুন জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় নবজাতক চুরি করা ওই নারীকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা