নরসিংদী জেলা শ্রমিক লীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
২৪ নভেম্বর ২০১৯, ০৮:২৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে শ্রমিক লীগের বর্তমান আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিকলীগের একাংশের নেতাকর্মীরা। রবিবার (২৪ নভেম্বর) বিকেলে নরসিংদী পৌরসভার স্বাধীনতা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই কমিটিকে কেন্দ্রীয় নিদের্শনা উপেক্ষা করে দেয়া বিতর্কিত কমিটি দাবি করে জাতীয় শ্রমিক লীগ নরসিংদী সদর, শহর ও মাধবদী শাখার যৌথ উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সামবেশ অনুষ্ঠিত হয়। সদর থানা শ্রমিকলীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় জেলা শ্রমিক লীগের সাবেক আহব্বায়ক ও পৌর কাউন্সিলর রিপন সরকার, সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে শ্রমিক নেতারা বলেন, কেন্দ্রীয় কমিটি অর্থের বিনিময়ে নরসিংদীতে যে আহব্বায়ক কমিটি দিয়েছেন তা অবৈধ। বর্তমানে এই পকেট কমিটি তাদের মনগড়াভাবে গোপনে নিজেদের ইচ্ছেমত লোক দিয়ে সাব পকেট কমিটি ঘোষণা করছে, যা নীতি নৈতিকতা বিরোধী। দলের সভাপতি ও সাধারণ সম্পাদককে বিষয়টি জানানো হয়েছে। তারা সেই জন্য গোপনে কমিটি ঘোষণার মধ্যদিয়ে তাদের রাজত্ব কায়েম করতে চাচ্ছে। নরসিংদীতে শ্রমিক লীগের অসন্তোষ বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দেরও হস্তক্ষেপ কামনা করেন নেতা-কর্মীরা। সমাবেশ শেষে নরসিংদী পৌরসভার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌরসভার সামনে গিয়ে শেষ হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা