সংবাদ প্রকাশ করায় সম্পাদককে প্রাণনাশের হুমকী
০৪ জানুয়ারি ২০২০, ০৭:০৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
সংবাদ প্রকাশ করায় দৈনিক নরসিংদীর বাণী পত্রিকার সম্পাদক, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও নরসিংদী সংবাদপত্র পরিষদ (এনএসপি)’র সাধারণ সম্পাদক মোঃ ফারুক মিয়াকে মোবাইল ফোনে প্রাণ নাশের হুমকী দিয়েছে জনৈক দীপক সাহা। এ ব্যাপারে তিনি নরসিংদী সদর মডেল থানায় একটি সাধারন ডাইরী করেছেন। যার জিডি নং-৯৫, তাং-০২-০১-২০২০ খ্রি:।
জানা যায়, গত ১ জানুয়ারি নরসিংদী থেকে প্রকাশিত দৈনিক নরসিংদীর বাণী পত্রিকায় “নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের অকার্যকর কমিটির নেতৃত্ব আগলে রেখেছে মামলার আসামীরা” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধায় সংবাদ সংশ্লিষ্ট দীপক সাহা ০১৭১৮২২৭৯৫৭ নং মোবাইল নাম্বার থেকে সম্পাদককে অকথ্য ভাষায় গালাগাল করাসহ প্রাণনাশের হুমকী দেন। পরবর্তীতে আবারো ফোনে করে দুইদিনের মধ্যে সম্পাদককে দেখে নেয়ার হুমকী দেন।
এ হুমকীর ঘটনায় নিন্দা জানিয়েছেন, নরসিংদী প্রেসক্লাবের সহ সভাপতি ও নরসিংদী টেলিভিশন সাংবাদিক ফোরাম এর সভাপতি বাবু বিশ্বজিৎ সাহা, নরিসংদী প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ আসাদুল হক পলাশ, নরসিংদী আওয়ামী সাংবাদিক ফোরামের সভাপতি মনিরুজ্জামান চৌধুরী ও সাধারণ সম্পাদক এস এম বেলাল, নরসিংদী হাজীপুর ইউপি’র সাবেক প্যানেল চেয়ারম্যান ও হাজীপুর গোপাল জিউ আখড়ার সহ সভাপতি সূজিত সূত্রধরসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা