মাধবদীতে অবৈধ ইটভাটা ভেঙ্গে দিলো ভ্রাম্যমান আদালত
১২ জানুয়ারি ২০২০, ০৯:১৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদী এলাকায় লোকালয়ে কৃষি জমিতে অনুমোদনহীনভাবে ইটভাটা নির্র্মাণের দায়ে অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। রোববার (১২ জানুয়ারি) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।
মাধবদী থানার মহিষাশুরা ইউনিয়নের বালাপুর এলাকায় স্টার ট্রেডিং কর্পোরেশন নামের ইটভাটায় এই অভিযান পরিচালিত হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ খান ইটভাটার মালিককে নিয়ম না মেনে ভাটা নির্মাণ ও পরিচালনা করায় ৪০ হাজার টাকা অর্থদণ্ড করে তা আদায় করেন। এসময় অবৈধ এই ইটভাটাটি ভেঙ্গে দেয়া হয়। অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ খান ও স্থানীয়রা জানান, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রত্যন্ত অঞ্চলে কৃষি জমিতে ভাটা তৈরী করে ব্যবসা চালিয়ে আসছিলেন রফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ী। প্রশাসনের পক্ষ থেকে ভাটার মালিককে একাধিকবার নিষেধাজ্ঞা দিলেও তাতে কর্ণপাত না করে ভাটা চালিয়ে যাচ্ছিলেন মালিকপক্ষ। কৃষি জমিতে, স্কুলের পাশে ভাটা তৈরী করে আশপাশের কৃষি জমির মাটি ব্যবহার করায় ইটভাটার মালিককে এই দণ্ড দেয়া হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা