নরসিংদীতে যুবককে ছুরিকাঘাতে হত্যা: রক্তমাখা ছুরিসহ আটক ৪
১৫ জানুয়ারি ২০২০, ০৭:২৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ এএম
তৌহিদুর রহমান:
নরসিংদীতে পূর্বশত্রুতার জের ধরে ইয়াসীন (২০) নামের এক যুবক কে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুস্ককৃতিকারীরা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ১০ টায় জেলা সদরের বৌয়াকুড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবক ইয়াসীন নরসিংদী শহরের দত্তপাড়া মহল্লার মিলন মিয়ার ছেলে।
এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে জড়িত ৪ যুবককে রক্তমাখা ছুরিসহ গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ। একটি ডিএসএলআর ক্যামেরা সক্রান্ত কোন্দলেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।
নরসিংদী জেলা পুলিশের দেয়া এক প্রেস ব্রিফিংয়ে হত্যার মোটিভ ও গ্রেফতারকৃতদের পরিচয় প্রকাশ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, নরসিংদী শহরের দাসপাড়া মহল্লার বাসিন্দা মৃত জহুরে আলম এর ছেলে মারুফ আল হোসাইন ওরফে মোটা মারুফ (১৯), মনোহরদী থানার একদুয়ারিয়া এলাকার গিয়াস উদ্দিন এর ছেলে দেলোয়ার হোসেন আদনান (১৯), শহরের নাগরিয়াকান্দি এলাকার মোরশেদ আলম এর ছেলে মারুফ মিয়া ওরফে ভাগীনা মারুফ(১৯) ও বানিয়াছল খালপাড় মহল্লার মৃত গাজী আসাদ এর ছেলে সোহেব মিয়া (৩৫)।
নিহত ইয়াসীন নরসিংদীর ইনডেক্স প্লাজায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করতো। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। নিহতের মামা মনির মিয়া জানিয়েছেন জানাজা ও দাফন শেষে মামলা দায়ের করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা