নরসিংদীতে সততা সংঘের সদস্যদের সাথে মতবিনিময়
২৫ জানুয়ারি ২০২০, ০৪:৩০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
“দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে সততা সংঘের সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সকালে সদর উপজেলার পাঁচদোনা স্যার কেজিগুপ্ত উচ্চ বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বশির আহমেদ এর উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশনের পরিচালক মো: আক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা সভাপতি প্রফেসর সূর্য কান্ত দাস, স্কুলের প্রধান শিক্ষক মো: মাসুম বিল্লাহ ও স্কুলের শিক্ষার্থী।
অনুষ্ঠানের শুরুতে দুর্নীতির বিরুদ্ধে সকল শিক্ষর্থীদের শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি। পরে আলোচনা শেষে বিদ্যালয়ে সততা স্টোর ও মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে পুষ্পকানন নামে একটি ফুলের বাগান উদ্বোধন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশনের পরিচালক মো: সায়েদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী আশরাফুল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: তাছলিমা আক্তার, সহকারী কমিশনার শাহ আলম মিয়া, স্কুল পরিচালনা কমিটির সভাপতি কফিল উদ্দিন বাচ্চু, অন্যান্য সদস্য ও শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা