মাধবদীতে শিক্ষার্থীদের পারাপারে সড়ক রোধক ব্যবস্থা উদ্বোধন
২৮ জানুয়ারি ২০২০, ০৫:৫৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে সড়ক দুর্ঘটনা রোধে ও শিক্ষার্থীদের রাস্তা পারাপারে পরীক্ষামূলকভাবে সড়ক রোধক ব্যবস্থা চালু করেছে নরসিংদী সড়ক ও জনপথ বিভাগ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে নরসিংদী–মদনগঞ্জ সড়কের মাধবদী থানার আব্দুল্লাহ বাজার এলাকায় নব প্রদীপ মডেল স্কুলের সামনে শিক্ষার্থীদের রাস্তা পারাপারে এই সড়ক রোধক ব্যবস্থার শুভ উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী গোলাম মহিউদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক উপ-কমিটি সদস্য নূর মোহাম্মদ, নব প্রদীপ মডেল স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, আব্দুল্লাহ বাজার পরিচালনা কমিটির সভাপতি জাকারিয়া, শিলমান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি আলাউদ্দিন আলাল, সাবেক আহবায়ক মাসুদুর রহমান, সাংবাদিক কাজী জয়নাল আবেদীন প্রমুখ।

এ ব্যপারে নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার বলেন, সড়ক দুর্ঘটনা রোধে এই প্রথম নরসিংদীতে পরীক্ষামুলকভাবে সড়ক রোধক ব্যবস্থা চালু করেছি। এতে করে স্কুল কলেজের শিক্ষার্থীরা নিরাপদে রাস্তা পারাপার হতে পারবে এবং সড়ক দুর্ঘটনা কমে আসবে। পর্যায়ক্রমে সড়কের পাশে থাকা প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে সড়ক রোধক ব্যবস্থা স্থাপন করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা