নরসিংদী পাসপোর্ট কার্যালয়ে ৪ দালালকে ১ মাস করে কারাদণ্ড
১১ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৪৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে দালালদের দৌরাত্ম প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪ জন দালালকে একমাস করে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক। নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহরুখ খান এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে পাসপোর্ট কার্যালয় থেকে ৪ দালালকে আটক করা হয়। আটককৃতরা হলো- নরসিংদী সদর উপজেলার বানিয়াছল এলাকার আব্দুল মিয়ার ছেলে নজরুল ইসলাম, একই এলাকার সোনা মিয়ার ছেলে রিয়াজুল, রাঙ্গামাটি এলাকার আ: খালেকের ছেলে আমীর বাদশা ও ভাগদী এলাকার আ: হক খন্দকারের ছেলে মাঈনুদ্দিন।
এসময় তাদের কাছ থেকে পাসপোর্ট আবেদনের সত্যায়িত করার সিল ও কালিসহ অন্যান্য স্বরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটককৃত ৪ দালালকে একমাস করে কারাদণ্ড প্রদান করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক।
এছাড়া পাসেপার্ট অফিসের কর্মচারী পুনম চন্দ্র দাস কর্তৃক দালালদের সহায়তা করার দায়ে তাকে কারণ দর্শানোর জন্য পাসপোর্ট কর্মকর্তাকে মৌখিকভাবে নির্দেশনা দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এসময় পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মানিক চন্দ্র দাস উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা