নরসিংদীতে সেলাই মেশিন পেলো ৪০ প্রশিক্ষিত নারী
১২ ফেব্রুয়ারি ২০২০, ০৭:২৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ শ্লোগানকে সামনে রেখে সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচী (সিভিডিপি) ৩য় পর্যায়ের প্রকল্পের সদস্যদের আইজিএ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদী আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইন্সটিটিউিট হলরুমে আইজিএ-টেইলারিং এন্ড গার্মেন্টস প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।
নরসিংদী আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইন্সটিটিউটের আয়োজনে অধ্যক্ষ মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সমবায় অধিদপ্তরের নিবন্ধন ও মহাপরিচালক মো. আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচী (সিভিডিপি)-৩য় পর্যায়ের প্রকল্প পরিচালক মো. কামরুল হাসান খান, উপ-প্রকল্প পরিচালক মো. হোসেনুজ্জামান, উপ প্রকল্প পরিচালক মো: মাহবুবুল হক হাজারী, জেলা সমবায় কর্মকর্তা মো: শিহাব উদ্দিন, উপাধ্যক্ষ রিয়াজ উদ্দিন এবং উপজেলা সমবায় কর্মকর্তা ওমর ফারুক।
এসময় সিভিডিপি প্রকল্পভূক্ত সমবায় সমিতির ১২০ জন প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন। সবশেষে সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচীর ৪০ জন প্রশিক্ষিত নারীকে একটি করে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা