ধর্মীয় মূল্যবোধ নষ্ট হচ্ছে বলেই সামাজিক মূল্যবোধ নষ্ট হচ্ছে: জেলা প্রশাসক, নরসিংদী
১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ এএম
মাধবদী প্রতিনিধি:
নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেছেন, ধর্মীয় শিক্ষা সঠিকভাবে প্রয়োগ হচ্ছে না বলেই ধর্মীয় মূল্যবোধ নষ্ট হয়ে যাচ্ছে। আর ধর্মীয় মূল্যবোধ নষ্ট হয়ে যাচ্ছে বলেই সামাজিক মূল্যবোধ নষ্ট হয়ে যাচ্ছে।
তিনি বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সদর উপজেলার নূরালাপুরে বাল্যবিবাহ ও নারী নির্যাতন বিষয়ক এক সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এসময় তিনি ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, পর্দা নারীদের শিক্ষা থেকে দূরে রাখতে পারে না। ইসলামে শিক্ষার জন্য সুদূর চীন পর্যন্ত যেতে বলেছে। জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশ্য করে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও নারী নির্যাতন সম্পর্কে সচেতনতায় দিকনির্দেশনামূলক আলোচনা করেন ।
নুরালাপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও নারী নির্যাতন বিরোধী সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার।
স্বাগত বক্তব্য রাখেন, নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খাদেমুল ইসলাম ফয়সাল। বক্তব্য রাখেন সাবেক নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালিব পাঠান।
নসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহ আলম মিয়া, নুরালাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছানাউল্লাহ মোল্লা, নুরালাপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড মেম্বার আঃ করিমসহ সকল ইউনিয়ন পরিষদ মেম্বার, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা