নরসিংদীতে খুন ডাকাতি মাদক মামলার আসামীসহ ছিনতাইকারী গ্রেফতার
১৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে পৃথক অভিযানে খুন, ডাকাতি ও মাদকসহ ৬ মামলার আসামী মনির হোসেন (৩৪) ও নয়ন মিয়া (৩৪) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৭ ফেব্রুয়ারি) চিনিশপুর ও শালিধা এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। এসময় ৫১ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি অটোরিকশা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মনির হোসেন পশ্চিম ব্রাহ্মন্দী মহল্লার মোখলেছুর রহমানের ছেলে ও নয়ন মিয়া খাটেহারা গ্রামের মৃত মোতালিব মিয়ার ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর পুলিশ পরিদর্শক রুপণ কুমার সরকার (পিপিএম) এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলা গোয়েন্দা শাখার এসআই তাপস কান্তি রায় সঙ্গীয় অফিসার এএসআই আনোয়ার হোসেন, ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে নরসিংদী মডেল থানাধীন চিনিশপুর হতে তালিকাভুক্ত ডাকাত ও মাদক ব্যবসায়ী মনির হোসেন (৩৪)কে গ্রেফতার করেন। এসময় তার দখল হতে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। তার বিরুদ্ধে ইতোপূর্বে ২টি খুন, ২টি ডাকাতি, ১ টি মাদকসহ মোট ৬ টি মামলা রয়েছে।

অপরদিকে একই দিন এসআই জাকারিয়া আলম নরসিংদী মডেল থানাধীন শালিধা এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী নয়ন মিয়াকে (৩৪), ছিনতাই করাকালে পুলিশ ও জনগণের সহায়তায় অটোরিকশা উদ্ধারসহ আটক করেন। নয়নের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক ছিনতাই মামলা রয়েছে। সে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য ও দীর্ঘদিন যাবত অটোরিকশা ছিনতাই করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নরসিংদী থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন ও ছিনতাই ঘটনায় নরসিংদী মডেল থানায় আলাদাভাবে মামলা রুজু প্রক্রিয়াধীন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা