আগামীকাল নরসিংদী আসছেন আইজিপি ড. জাবেদ পাটোয়ারী
০১ মার্চ ২০২০, ০৫:০৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ এএম
তৌহিদুর রহমান:
নরসিংদী জেলা সফরে আসছেন বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক ড. জাবেদ পাটোয়ারী। আগামীকাল সোমবার (২ মার্চ) তিনি নরসিংদী জেলা পুলিশ লাইনে বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির আসন অলংকৃত করবেন। এ উপলক্ষে ব্যাপক প্রস্ততি গ্রহণ করেছে জেলা পুলিশ। পুলিশ লাইন সেজে উঠেছে বাহারী রংয়ে। গ্রহণ করা হয়েছে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি।
আইজিপির সফর সঙ্গী হবেন ঢাকা রেঞ্জের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ বাংলাদেশ পুলিশের উর্ধ¦তন কর্মকর্তাগণ। জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ন এমপি, নরসিংদী জেলার জাতীয় সংসদ সদস্যগণ, জেলা আদালতের বিচারক, জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যানগণ, পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, জেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দসহ জেলার বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
বাংলাদেশ পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব হিসেবে দায়িত্ব পালনের পর ড. জাবেদ পাটোয়ারীর প্রথম আনুষ্ঠানিক সফর এটি। এর আগে তিনি মাধদীর শেখেরচরে জঙ্গি বিরোধী অভিযান চলাকালীন অপারেশন পরিদর্শনে এসেছিলেন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জাকির হাসান জানান, বাংলাদেশ পুলিশের আইজিপির আগমন উপলক্ষে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইন্সপেক্টর জেনারেল এর আগমন উপলক্ষে নরসিংদী জেলা পুলিশের সদস্যদের মাঝে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা