নরসিংদীতে হোম কোয়ারেন্টিন না মানায় ইতালী প্রবাসীকে জরিমানা
২২ মার্চ ২০২০, ০১:০১ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে হোম কোয়ারেন্টিনে না থেকে প্রকাশ্যে বাইরে ঘোরাফেরার দায়ে স্বপন মিয়া নামে এক প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২১ মার্চ) বিকালে এ জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের বাহেরচর গ্রামের মো: শাহাজ উদ্দিনের ছেলে ইতালি প্রবাসী মো: স্বপন মিয়া গত ১৩ মার্চ দেশে ফিরে আসেন। বাড়িতে এসে তিনি হোম কোয়ারেন্টাইন যথাযথভাবে পালন করছেন না এমন সংবাদ পায় জেলা প্রশাসন। পরে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় দন্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় প্রবাসী স্বপনকে ২০ হাজার টাকা আর্থিক জরিমানা করেন।
এছাড়া এসময় একই এলাকার ওমান ফেরত কাউছার, দুবাই ফেরত আমান উল্লাহ, সৌদি ফেরত শিশু মিয়াকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়। এসময় নজরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদল সরকার ও ইউপি সচিব সিহাব উদ্দিন উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা