করোনাভাইরাস: নরসিংদীতে যানবাহন জীবাণুমুক্তকরণে এক যুবক
২৬ মার্চ ২০২০, ০৬:৩০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে করোনাভাইরাস প্রতিরোধে জনসমাগম রোধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, ওষুধের দোকান ব্যতীত সকল দোকানপাট বন্ধ রাখা হয়েছে। জনসমাগম এড়াতে জেলাজুড়ে চলছে জেলা প্রশাসন ও পুলিশের অভিযান। পাশাপাশি করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে মাঠে নেমেছেন বিভিন্ন ব্যক্তি ও বেসরকারি সংস্থা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) নরসিংদী শহরে ইজিবাইক, রিকশাসহ বিভিন্ন যানবাহন ও যাত্রীদের জীবাণুমুক্তকরণ করতে দেখা গেছে কামরুজ্জামান পাভেল নামে এক যুবককে। তিনি রায়পুরা উপজেলার রহিমাবাদ গ্রামের মুক্তিযোদ্ধা ইব্রাহিম মিয়ার ছেলে।
পেশায় একটি বেসরকারি রিয়েল এস্টেট কোম্পানীর মার্কেটিং অফিসার পাভেল এ প্রতিবেদককে জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের মানুষের জন্য কিছু করার ইচ্ছা জাগে তার। এজন্য তার এক চিকিৎসক মামার কাছ থেকে জীবাণুমুক্তকরণের নিয়ম জেনে নেন তিনি। চিকিৎসকের দেয়া নিয়ম অনুযায়ী জীবাণুমুক্তকরণের জন্য স্প্রে মেশিন ও জীবাণুনাশক কিনে তৈরি করে নিজ মোটরবাইকে করে ঘুরে ঘুরে নরসিংদী জেলার বিভিন্ন স্থানে কাজ করছেন তিনি।
বৃহস্পতিবার নরসিংদী শহরের বিভিন্ন পয়েন্টে দাড়িয়ে চলাচলকারী ইজিবাইক, মোটরবাইক, রিকশাসহ এসব যানবাহনের যাত্রীদের স্প্রে করে জীবাণুমুক্ত করার কাজ করেন তিনি। যতদিন করোনাভাইরাস সংক্রমণ থাকবে ততদিন নিজ উদ্যোগে সামর্থ্য অনুযায়ী জীবাণুনাশক স্প্রে করে যাবেন বলে জানান স্বেচ্ছাসেবী যুবক পাভেল।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা