নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
০১ এপ্রিল ২০২০, ০৭:০৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে পরিবহন শ্রমিক, হেলপার, ছিন্নমূল, খেটে খাওয়া ও ভাসমান মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (০১ এপ্রিল) জেলা পুলিশের নিজস্ব অর্থায়নে নরসিংদী সদর থানাধীন নরসিংদী নতুন বাসস্ট্যান্ড, মাছিমপুর, বাগহাটা ও সাহেপ্রতাব এলাকায় পরিবহন শ্রমিক, হেলপার, ছিন্নমূল, খেটে খাওয়া ও ভাসমান মানুষের মাঝে ২০০ প্যাকেট নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী (চাল, ডাল, আলু, তৈল, লবন, সাবান) বিতরণ করেন নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দুজ্জামান।
এ সময় নরসিংদী জেলা ট্রাক, ট্যাঙ্ক লড়ি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেন মৃধা পরিবহন শ্রমিক, হেলপারদের জন্য খাদ্য সামগ্রী প্রদানের জন্য জেলা পুলিশের ধন্যবাদ জানান।
একই তারিখ জেলা পুলিশের উদ্যোগে মাধবদী, পলাশ, শিবপুর, মনোহরদী, বেলাব ও রায়পুরা থানাধীন দিনমজুর, রিকশাচালক, বিভিন্ন কল কারখানার শ্রমিক ও অসহায় দুস্থদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় সকলকে করোনা ভাইরাস প্রতিরোধে নিজ নিজ আবাসস্থলে অবস্থান ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য অনুরোধ করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা