নরসিংদী পৌর এলাকার পরিচ্ছন্নকর্মীদের সুরক্ষা উপকরণ বিতরণ
০৬ এপ্রিল ২০২০, ১২:০৫ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে করোনা প্রতিরোধ স্বেচ্ছাসেবক সঙ্ঘ নামের একটি ফেসবুকভিত্তিক সংগঠনের উদ্যোগে পৌরসভার ২০ জন পরিচ্ছন্নকর্মীকে সুরক্ষা উপকরণ দেওয়া হয়েছে। রোববার (০৫ এপ্রিল) সন্ধ্যায় নরসিংদী রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে ওই পরিচ্ছন্নকর্মীদের মাঝে হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়।
সংগঠনটির কর্মীরা জানান, যেহেতু বাড়ি বাড়ি গিয়ে ময়লা সংগ্রহ করতে হয় সেজন্য শহরের পরিচ্ছন্নকর্মীরা সবসময়ই ঝুঁকির মধ্যে থাকেন। চলমান করোনাভাইরাস সংকটে তারা আরও বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন। নিজেদের অজান্তেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তারা অন্যদের বাসাবাড়িতে এর বিস্তার ঘটাতে পারেন। তাই এদের সুরক্ষার ব্যবস্থা করাও জরুরি।
মাইনুল রহমান নামের সংগঠনটির সক্রিয় একজন কর্মী জানান, নরসিংদী পৌরসভায় প্রায় পাঁচ শতাধিক পরিচ্ছন্নকর্মী রয়েছেন। শহরের বিভিন্ন জায়গায় এরা কোন সুরক্ষা ব্যবস্থা ছাড়াই কাজ করেন। এসব কর্মীদের পৌরসভার নিজস্ব উদ্যোগে সুরক্ষা উপকরণের ব্যবস্থা করা প্রয়োজন। তাই আমরা প্রতিকীভাবে সীমিত সামর্থের মধ্যে অল্প কয়েকজনের জন্য সুরক্ষার ব্যবস্থা করেছি।
নরসিংদীর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠণের কর্মীদের সমন্বয়ে 'করোনা প্রতিরোধ স্বেচ্ছাসেবক সঙ্ঘ' নামের ফেসবুকভিত্তিক এই সংগঠনটি গঠিত হয়েছে। এরই মধ্যে ভাসমান জনগোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে তৈরি খাবার বিতরণ করেছে সংগঠনটি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও