নরসিংদীর ২ হাজার শ্রমজীবী পরিবারকে খাদ্য সহায়তা দেবে চেম্বার অব কমার্স
০৭ এপ্রিল ২০২০, ০৯:৫৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ এএম
তৌহিদুর রহমান:
করোনাভাইরাস সংক্রমণ ও মহামারী ঠেকাতে সারাদেশের মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে সরকার। সেই কারণে নরসিংদীর বেশীরভাগ শ্রমিক ও দিনমজুর পরিবার উপার্জনহীন হয়ে ঘরে অবস্থান করছেন। স্বল্প আয়ের এমন ২ হাজার শ্রমজীবি পরিবারকে খাদ্য সহায়তা দেয়ার প্রস্তুতি নিয়েছে ব্যবসায়ী সংগঠন নরসিংদী চেম্বার অব কমার্স।
আগামীকাল বুধবার (৮ এপ্রিল) নরসিংদী ও মাধবদী পৌরসভায় এই কার্যক্রমের উদ্বোধন ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়রদার।
নরসিংদী চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট আলী হোসেন শিশির জানান, চেম্বার এর পরিচালনা পরিষদ এর এর নিজস্ব অর্থায়নে নরসিংদী শহর ও মাধবদীর বিভিন্ন কল-কারখানার ২ হাজার শ্রমিক পরিবার খাদ্যসহায়তা দেয়া হবে।
খাদ্য সামগ্রীর মধ্যে থাকবে চাল, ডাল, আলু, তৈল, পেঁয়াজ, সাবান। বিভিন্ন কল-কারখানার শ্রমিকদের তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রতিকী উদ্বোধনের পর তাদের ঘরে খাবার পৌছে দেওয়া হবে। করোনা সংক্রমণ ঠেকাতে ২০ মার্চ থেকেই বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে নরসিংদী চেম্বার অব কমার্স। ইতিমধ্যে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের নিকট নরসিংদীতে কর্মরত চিকিৎসকদের জন্য ৩০০ টি পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করা হয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের দেয়া সকল নির্দেশনা মেনে নরসিংদী চেম্বার অব কমার্স সকল কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানানো হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা