নরসিংদীতে আরো ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে
২০ এপ্রিল ২০২০, ০১:৪৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নরসিংদীতে করোনার গতকালকের ১৯ এপ্রিলের (রবিবার) পরিসংখ্যান আজকে সোমবার প্রকাশ হইছে। বিগত রবিবার নরসিংদী জেলায় নতুন করে আরো ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ৩০ জনসহ নরসিংদী জেলায় সর্বশেষ তথ্য অনুযায়ী আক্রান্তের সংখ্যা এখন ১৩৪ জন। আক্রান্তদের মধ্যে দুই জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন।
গত শনিবার ৭৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে তাদের মধ্য থেকে নতুন করে ৩০ জনের রিপোর্ট পজেটিভ আসে। এ নিয়ে জেলার করোনা রোগী সনাক্তের সংখ্যা ১৩৪ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ০২ জন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস ও নরসিংদী জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল সোমবার নরসিংদী জেলার পলাশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। গত ৯ এপ্রিল নরসিংদী জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করে নরসিংদী জেলা প্রশাসন। গত ১৩ এপ্রিল নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালকে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা কেন্দ্র ঘোষণা করে জেলা সিভিল সার্জন অফিস।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা