নরসিংদীতে করোনায় আরও ১ জনের মৃত্যু
২৪ এপ্রিল ২০২০, ১২:১১ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে করোনা আক্রান্ত আরও ১ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৭টায় চিকিৎসাধীন অবস্থায় কুয়েত মৈত্রী হাসপাতাল এর আইসিউতে তার মৃত্যু হয়। তার নাম আমজাদ (৪৮)। এ নিয়ে নরসিংদী জেলায় মৃতের সংখ্যা দাড়ালো ২ জনে।
নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।
আমজাদ নরসিংদী সদরের ভাগদী মহল্লার মৃত আব্দুল হকের ছেলে। করোনা আক্রান্ত হলে তাকে নরসিংদীর ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আইসোলেশনে রাখা হয়। পরে তার শ্বাসকষ্ট জটিলতা দেখা দিয়ে তাকে ১৫ এপ্রিল ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে নতুন করে আরও ১ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শণাক্ত হয়েছেন। এ নিয়ে (২২ এপ্রিল পর্যন্ত) জেলার ছয়টি উপজেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৬৮ জনে।
তবে জেলা স্বাস্থ্যবিভাগের হিসাবে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৬৬ জন এবং এ পর্যন্ত ২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহীম টিটন।
সিভিল সার্জনের কার্যালয় জানায়,আক্রান্তদের মধ্যে নরসিংদী সদরে ৮০ জন, রায়পুরায় ৩৩ জন, বেলাবতে ২৩ জন, শিবপুরে ১৭ জন, পলাশে ৮ জন ও মনোহরদীতে ৫ জন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা