নরসিংদীতে দৈনিক ৫ হাজার মানুষের মধ্যে ইফতার বিতরণের উদ্যোগ মেয়রের
২৫ এপ্রিল ২০২০, ০৬:৪৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী নরসিংদীতে প্রতিদিন গড়ে ৪ থেকে ৫ হাজার মানুষকে ইফতার (ভূনা খিচুরি, ডিম ভুনা, সবজি) বিতরণের উদ্যোগ গ্রহন করেছেন নরসিংদীর পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি মো. কামরুজ্জামান কামরুল। এরই ধারাবাহিকতায় শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৩ টায় শহরের প্রধান প্রধান ১২টি মোড়ে এসব খাবার বিতরণ করা হয়।
শহরের স্বাধীনতা চত্ত্বর, পায়রা চত্ত্বর, মুক্তি চত্ত্বর, শাপলা চত্ত্বর, শিক্ষা চত্ত্বর, হেমেন্দ্র সাহার মোড়, জেলখানা মোড়, ইউএমসি গেইট, উপজেলা মোড়সহ প্রায় ১২টি স্পটে ভাসমান, অসহায় ও দুঃস্থসহ রিকশাচালক, অটোচালকসহ বিভিন্ন পেশাশ্রেণীর মানুষের মধ্যে এসব ইফতার বিতরণ করা হয়।
ইতোমধ্যে করোনা সংকট মোকাবেলায় মেয়রের উদ্যোগে পৌর এলাকার ২০ হাজার পরিবারের খাদ্যসামগ্রী বিতরণের কার্যক্রম চলমান অবস্থায় নতুন উদ্যোগ হিসেবে তৈরি খাবার (ইফতার) বিতরণকে যুক্ত করেছেন মেয়র।
এছাড়া পৌর এলাকার যেসব মধ্যবিত্ত্ব ও নিম্ন মধ্যবিত্ত্ব পরিবারে খাদ্যসামগ্রী সংকট রয়েছে কিন্তু বিব্রতবোধ করেন তাদের জন্য খোলা হয়েছে দুটি হটলাইন নম্বর (০১৯৪৬ ২৯৫৩৩৩, ০১৯৬২ ৫৩৮৩২৩)। এই নম্বরে ফোন করলেই অতিগোপনে মেয়রের লোকজন ওই বাসায় পৌছে দিচ্ছেন বিনামূল্যে খাদ্যসামগ্রী।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা