নরসিংদীতে দুই শতাধিক পরিবারে নগদ অর্থসহ ঈদ সামগ্রী বিতরণ
২২ মে ২০২০, ০২:১৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
মানবতার ডাকপিয়ন হয়ে " ইউনাইটেড ০২-০৪ নরসিংদী" গ্রুপের পক্ষ থেকে একদল যুবক মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রথম পর্যায়ের মতো শুক্রবার (২২ মে) তৃতীয় পর্যায়ে নরসিংদীর বিভিন্ন স্থানে ২শত ২টি কর্মহীন ও অসহায় পরিবারের মধ্যে নগদ অর্থসহ ঈদ সামগ্রী বিতরণ করেছে তারা।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, চিনি, কিসমিস, দুধ, সেমাই ও নগদ দেড় শত টাকা (মোরগের মাংসের জন্য)।
ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ইউনাইটেড ০২-০৪ নরসিংদী" গ্রুপের প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, দেশের এই ক্রান্তিকালে সকল স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা যদি ব্যাচ ভিত্তিক সংগঠিত হয়ে এভাবে এগিয়ে আসেন তাহলে বর্তমান করোনা মহামারীর কারণে যারা আর্থিক সঙ্কীর্ণতায় ভুগছেন তারা অন্তত কিছুটা হলেও উপকৃত হবেন। এই আশাবাদ ব্যক্ত করে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণে যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দেশ-বিদেশে অবস্থানরত সকল বন্ধুদের এ কার্যক্রমে অংশ নেয়ায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ইউনাইটেড ০২-০৪ নরসিংদী" গ্রুপ (০২-০৪ ব্যাচ) এর সদস্যরা। এভাবে সবসময় মানবতার কল্যাণে কাজ করে যেতে চায় গ্রুপটি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা