নরসিংদীতে করোনা পজিটিভ ব্যাংক কর্মকর্তার মায়ের মৃত্যু
০৬ জুন ২০২০, ০৯:২০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর চিনিশপুরে করোনা উপসর্গ নিয়ে হাজেরা খাতুন নামে ৬৬ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (০৬ জুন) সকাল ৯টায় জ্বর, কাশি ও শ্বাসকষ্টের তীব্রতা নিয়ে ইন্তেকাল করেন। মৃত হাজেরা বেগম পলাশ উপজেলার ডাংগা শাখার ইউসিবি ব্যাংকের কর্মকর্তা মাহবুবুর রহমান সাঞ্জিদের মা। সাঞ্জিদ গত ২৭ মে তার নমুনা পরীক্ষা দিয়ে ১ জুন করোনা পজিটিভ রেজাল্ট পান।
ব্যাংক কর্মকর্তা মাহাবুব জানান, তিনি অসুস্থ হবার পরই মা অসুস্থ হয়ে পড়েন। তিনি করোনা পজিটিভ হওয়ায় এবং নমুনা দিতে ও পরীক্ষার রেজাল্ট পেতে দেরী হয় বিধায় মায়ের নমুনা দেননি। মায়ের মৃত্যুর পর জেলা প্রশাসন এর গঠিত কুইক রেসপন্স টিমের সাথে যোগাযোগ করা হয়। কুইক রেসপন্স টিম এর নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট রেজাউল হক, গোসল কাজের জন্য স্বেচ্ছাসেবী আলেম, মহিলা টিম ও এলাকাবাসীর সহায়তায় মরহুমের গোসল ও কাফন হয়। এরপর কুইক রেসপন্স টিম নিহতের গ্রামের বাড়ি পলাশের আমদিয়া ইউনিয়নের চাঁনগাও গ্রামে বাদ জোহর জানাজা ও দাফন সম্পন্ন করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা