নরসিংদীতে আবশ্যিকভাবে মাস্ক পরিধান নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত
০৯ জুন ২০২০, ০৬:৫১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে আবশ্যিকভাবে মাস্ক পরিধান নিশ্চিত করতে জেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (০৯ জুন) নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি, নরসিংদী এর সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনা অনুযায়ী এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ খান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.বি.এম. সারোয়ার রাব্বী।
জেলা প্রশাসন জানায়, স্বাস্থ্যবিধি মেনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান, কাঁচা বাজার, রাস্তা ঘাট ও গণপরিবহনে চলাচলের সময় যাতে জনসাধারণ আবশ্যিকভাবে মাস্ক পরিধান করেন ও স্বাস্থ্যবিধি মেনে চলেন সে বিষয়ে নরসিংদী সদরের ভেলানগর বাজার ও জেলখানার মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় করোনাভাইরাস প্রতিরোধে জনসাধারণ যাতে সরকারি নির্দেশনা অনুযায়ী আবশ্যিকভাবে মাস্ক পরিধান করেন স্বাস্থ্যবিধি মেনে চলেন সেজন্য মাইকিং করে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়।
-20200609175115.jpg)
এছাড়া যথাযথভাবে সরকারি নির্দেশনার আলোকে গণপরিবহন পরিচালিত হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়। এসময় একাধিক মামলায় অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে জেলা পুলিশ ও জেলা আনসার সার্বিক সহযোগিতা প্রদান করে।
জনস্বার্থে করোনাভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসনের এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা