করোনায় নরসিংদী সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদের মৃত্যু
১৫ জুন ২০২০, ১২:৩০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
করোনা থেকে সুস্থ হওয়ার পর আবারও করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ আব্দুল মতিন (৫৯)। সোমবার (১৫ জুন) সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে নরসিংদীতে করোনায় মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ১৮ জনে। নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন ও তার সহকর্মীরা জানান, করোনা উপসর্গ না থাকলেও গত এপ্রিলে প্রথম করোনা পজিটিভ শনাক্ত হয় আব্দুল মতিনের। এরপর পুণরায় পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে। পরবর্তীতে তিনি অফিসে দায়িত্ব পালন শুরু করেন। কয়েকদিন আগে থেকে তার জ্বর, শ্বাসকষ্ট, কাশি, গলা ব্যথাসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে তাকে করোনা ডেডিকেটেড নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। গত ১০ জুন থেকে আব্দুল মতিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নমুনা পরীক্ষায় রবিবার (১৪ জুন) তার করোনা পজেটিভ শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
এ পর্যন্ত নরসিংদী জেলায় মোট ১ হাজার ৭৯ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এরমধ্যে নরসিংদী সদর উপজেলায় ৭৩৬ জন, পলাশে ৯৩ জন, শিবপুরে ৭৮ জন, রায়পুরাতে ৭৬ জন, বেলাবোতে ৫৭ জন ও মনোহরদীতে ৩৯ জন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১৮ জন, এরমধ্যে নরসিংদী সদরে ১১ জন, বেলাব উপজেলায় ০২ জন, রায়পুরায় ০২ জন, পলাশে ০১ জন, মনোহরদীতে ০১ জন ও শিবপুরে ০১ জন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা