করোনায় নরসিংদী বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলামের মৃত্যু
০৯ জুলাই ২০২০, ০৮:৪৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলাম (৫২) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (০৯ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকাস্থ ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিউ)তে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।
নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় নেতাকর্মী ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিএনপি নেতা নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও অ্যাজমা রোগে ভুগছিলেন। সোমবার ঢাকাস্থ বাসায় তার শ্বাসকষ্ট দেখা দিলে প্রথমে তাকে শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে পরদিন তাকে ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) ভর্তি করা হয়। এসময় তার করোনা পরীক্ষা করানো হলে তার করোনা পজিটিভ শনাক্ত হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নরসিংদী শহরের বৌয়াকুড় মহল্লার আমিনুল ইসলামের ছেলে নুরুল ইসলাম ছাত্রজীবন থেকে স্থানীয় রাজনীতিতে সম্পৃক্ত থাকলেও ব্যবসায়িক সুবিধার্থে ঢাকায় বসবাস করতেন। তিনি নরসিংদী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা