নরসিংদীতে পত্রিকা বিক্রেতার কষ্ট লাগবে সাইকেল কিনে দিলেন পুলিশ কর্মকর্তা
২৩ জুলাই ২০২০, ০৫:৫৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে সাইকেল কিনে দিয়ে এক পত্রিকা বিক্রেতার কষ্ট লাগব করলেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ (সদর সার্কেল)। পায়ে হেটে পত্রিকা বিক্রি করে সংসার নিয়ে হিমশিম খাওয়া ৬৬ বছর বয়সী পত্রিকা বিক্রেতা রুহুল আমিনের মুখে হাসি ফুটেছে সাইকেলটি পেয়ে।
জানা গেছে, ২৬ বছর যাবৎ নরসিংদী সদর এলাকায় বাই সাইকেলে করে পত্রিকা বিক্রয় করতেন রুহুল আমিন (৬৬)। গত ২৪ এপ্রিল জীবন ধারণের একমাত্র সম্বল বাইসাইকেলটি হারিয়ে ফেলেন তিনি। বাইসাইকেলটি হারানোর পর থেকে পায়ে হেটে পত্রিকা বিক্রয় করে চার ছেলে মেয়ে এবং স্ত্রীকে নিয়ে সংসার চালাতে হিমসিম খাচ্ছিলেন রুহুল আমিন।
পায়ে হেটে পত্রিকা বিক্রির এই কষ্টটি নজরে পড়ে নরসিংদী সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদের। এসময় তিনি রুহুল আমিনকে একটি বাইসাইকেল কিনে দিবেন বলে আশ্বস্ত করেন। বুধবার (২২ জুলাই) রুহুল আমিন সার্কেল অফিসে পত্রিকা বিক্রয় করতে গিয়ে দেখেন অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ তার জন্য একটি নতুন বাইসাইকেল কিনে রেখেছেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ নতুন বাই সাইকেলটি রুহুল আমিনের হাতে তুলে দেন। একজন হকারের প্রতি পুলিশ কর্মকর্তার মহানুভবতা দেখে রুহুল আমিনের মন আনন্দে ভরে ওঠে। তিনি পুলিশের জন্য আল্লাহর নিকট দোয়া করেন। সুখে দুঃখে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের সদস্যদের মঙ্গল কামনায় তার দুচোখ পানিতে ভরে উঠে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা