নরসিংদীতে অবৈধ দখলে থাকা ৪.১৫ একর সরকারি জমি উদ্ধার
২৭ জুলাই ২০২০, ১২:০৯ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পিএম
মাধবদী প্রতিনিধি:
নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের পাকুরিয়া বাজার সংলগ্ন নেওয়াজ ফার্মিং নামক মাছের খামার থেকে ৪.১৫ একর সরকারি জমি উদ্ধার করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) বিকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহ আলম মিয়ার নেতৃত্বে এক অভিযানে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা এ জমি উদ্ধার করা হয়।
অভিযানে সহযোগিতা করেন আমদিয়া ভূমি অফিসের নায়েব জাহাঙ্গীর আলম, নরসিংদী সদর আনসার ও ভিডিপি দলনেতা ইয়াসিন ভূইয়া, কাজী মাঈনউদ্দিন, আরিফুল ইসলাম প্রমুখ।
উপজেলা ভূমি অফিসের তথ্য মতে, ১৯৮৪ সালে জমিটি লিজ নেওয়ার পর থেকে কোন প্রকার খাজনা পরিশোধ না করে অবৈধভাবে জমিটি ভোগ দখল করে আসছিল দখলদার। এজন্য জমিটি সরকার নিজের দখলে নিয়ে নেয়। জমিটিতে নেওয়াজ ফার্মিংয়ের মাছের খামার ও পরিত্যক্ত মুরগির ফার্মের ঘর ছিল। শরিফ মিয়া গং, আলফাজ উদ্দিন গং, পরান মিয়া, তাইজ উদ্দিন ইন্দ্র রানী সূত্রধর এর নামে জমিটি লিজ দেওয়া ছিল।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহ আলম মিয়া জানান, এখন থেকে এ সম্পত্তির মালিক সরকার। এখানে কেউ কোন প্রকার স্থাপনা নির্মাণ ও কাজ করবেন না। যদি কেউ সঠিক নিয়মে সরকারের কাছে আবেদন করে তাহলে সরকার বিবেচনা করে নতুন করে লিজ প্রদান করবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা