নরসিংদীতে পথশিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ
৩০ জুলাই ২০২০, ১২:১২ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পিএম
শেখ আঃ জলিল:
নরসিংদীতে মানবতার ঐক্যতান নামের একটি সংগঠনের উদ্যোগে পথশিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকাল ৩ টায় নরসিংদী রেলওয়ে স্টেশনে ৩০ জন পথশিশুদের মাঝে এসব পোশাক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও নরসিংদী স্কলাটিকা মডেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী প্রান্ত আহম্মেদ, পরিচালক জিল্লুর রহমান, ব্লাড ম্যানেজার নাইম আহম্মেদ, ফটোগ্রাফার বিধান দাস, সদস্য রাসেল, রিয়া মনি, সানজিদা আক্তার, মুন্নী সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
সংগঠনটির সদস্যরা জানান, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ২০১৯ সালে সংগঠনটি প্রতিষ্ঠা করেন তারা। তারপর থেকে এ পর্যন্ত পথশিশু সহ সমাজের সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া মানুষদের শিক্ষা, স্বাস্থ্য সহ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে তারা কাজ করছেন। তাছাড়া স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীও করা হয়।
তারা আরও জানান, ঢাকার কমলাপুর, নরসিংদী ও ভৈরব রেলওয়ে স্টেশনগুলোতে পথশিশুদের নিয়ে কাজ করছে সংগঠনটি। সপ্তাহে দুইদিন এসকল পথশিশুদের বিনামূল্যে খাবার বিতরণ, বই খাতা প্রদান সহ রেলওয়ে স্টেশনেই পথশিশুদের লেখাপড়া শেখানো হয়। বুঝানো হয় মাদকের ক্ষতিকর দিক সহ বিভিন্ন বিষয়ে।
সংগঠনটির পরিচালক জিল্লুর রহমান বলেন, আমরা পথশিশুদের নিয়ে কাজ করছি সম্পূর্ন নিজেদের ব্যক্তিগত উদ্যোগে ব্যক্তিগত ফান্ডে। আমরা কোথাও থেকে অর্থনৈতিক সাপোর্ট পাই না। অবশ্য কয়েকজন প্রবাসি ও কয়েকজন সচেতন মানুষ মাঝে মধ্যে অর্থ সহযোগীতা দিয়ে আমাদের উদ্যোগের সঙ্গী হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা