নরসিংদীতে ৫৮ জন ছিন্নমূল পথশিশু পেলো ঈদের জামা, জুতা
৩১ জুলাই ২০২০, ০৩:০৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ঈদ উপলক্ষে ছিন্নমূল পথশিশুদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করেছেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। শুক্রবার (৩১ জুলাই) সকালে জেলা প্রশাসকের পক্ষে উপস্থিত থেকে বাঁধনহারা থিয়েটার স্কুলে ৫৮ জন পথশিশুর মাঝে এসব উপহার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার।
জেলা প্রশাসকের ব্যক্তিগত অর্থায়নে তার পক্ষে এসব উপহার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার। এসময় সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ শাহ আলম মিয়া, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ শাহরুখ খান, স্বেচ্ছাসেবি সংগঠন আলোকিত নরসিংদীর সভাপতি আব্দুল্লাহ আল মামুন রাসেল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এসব পথশিশুদের শিক্ষাপ্রতিষ্ঠানমুখী করতে সহায়তা করা হবে বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার।
এসব পথশিশুদের নিয়ে কাজ করছে এমন একটি স্বেচ্ছাসেবি সংগঠন আলোকিত নরসিংদীর সভাপতি আব্দুল্লাহ আল মামুন রাসেল জানান, এসব পথশিশুরা নরসিংদী রেলওয়ে স্টেশন, শহরের ফুটপাত, রাস্তাঘাট ও নরসিংদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ এলাকায় ভিক্ষাবৃত্তি করতো। পরে তাদের মধ্যে সংগঠনের উদ্যোগে ১৭ জনকে স্কুলে ভর্তি করানো হয়। এরাসহ অন্যান্যরা ভিক্ষাবৃত্তি ছেড়ে শহরের পথচারী ও ট্রেনের যাত্রীদের নিকট ফুল, বাদাম, পানি, চিপস ও মাস্ক বিক্রি করে উপার্জন করার চেষ্টা করছে। আলোকিত নরসিংদীর পক্ষ থেকে ৮ বছর ধরে তাদের বিভিন্ন উৎসবে পোশাক বিতরণ ও ভালো খাবার দেয়াসহ স্কুলমুখী করার চেষ্টা চালানো হচ্ছে। খোঁজ পেয়ে এ বছর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে ৫৮ জন পথশিশুদের মাঝে নতুন জামা ও জুতা বিতরণ করেন। এছাড়াও করোনা পরিস্থিতিতে পথশিশুদের মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা