১০ অক্টোবর নরসিংদীর করিমপুর ইউপি উপ-নির্বাচনের ভোটগ্রহণ
১৪ সেপ্টেম্বর ২০২০, ০৮:৩৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পিএম
তৌহিদুর রহমান:
নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলের করিমপুর ইউনিয়ন পরিষদের স্থগিত উপ-নির্বাচন এর ভোটগ্রহণ আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে। রোববার (১৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেয়া হয়।
চিঠিতে জানানো হয় যে, উপজেলা/জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের স্থগিত সাধারণ ও শূন্য পদে উপ নির্বাচনসমূহ যে পর্যায় থেকে স্থগিত করা হয়েছিল সেই পর্যায় থেকে শুরু করে(বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পদসমূহ ব্যতিত) আগামী ১০ অক্টোবর ২০২০ তারিখে অনুষ্ঠিত করার জন্য নির্বাচন কমিশনার নির্দেশ প্রদান করেন। সে অনুযায়ী গত ১৭ ফেব্রুয়ারী তফসিল ঘোষণা করা করিমপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে। গত ২৯ মার্চ ভোটগ্রহণ করার দিন ধার্য্য থাকলেও কোভিড মহামারীর কারণে গত ২৬ মার্চ ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।
এই উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩ জন প্রার্থী। আওয়ামী লীগের নৌকা প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মমিনুর রহমান আপেল, বিএনপি থেকে ধানের শীষ প্রতিকে নির্বাচন করছেন সাবেক ছাত্রনেতা ইবনে আদেল শশী, স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন আনারস প্রতিক নিয়ে।
গত পহেলা জানুয়ারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: হারিছ মিয়া অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করায় চেয়ারম্যান পদটি শূন্য হয়। নির্বাচনে ভোটগ্রহণের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছে সদর উপজেলা নির্বাচন অফিস।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা