দেশব্যাপী অব্যাহত ধর্ষণের প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন
০৬ অক্টোবর ২০২০, ০৪:৫০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশব্যাপী অব্যাহত ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নরসিংদীতে প্রতিবাদী মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৬ অক্টোবর) বেলা ১১টার দিকে 'আমরা তরুণজোট' শীর্ষক ব্যানারে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়।
এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এর আগে বেলা ১০টার দিকে নরসিংদী পৌরসভার সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে জড়ো হয় শতাধিক শিক্ষার্থী। পরে তারা সেখান থেকে বৃষ্টিতে ভিজে শ্লোগান দিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী প্রেসক্লাবের সামনে উপস্থিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা দেশব্যাপী অব্যাহত ধর্ষণের প্রতিবাদে হাতেলেখা বিভিন্ন ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন। এ সময় তারা 'উই ওয়ান্ট জাস্টিস', 'মানুষ হ, এবার তোরা মানুষ হ', 'বোন তোর ভয় নাই, ভাই তোর মরে নাই' ইত্যাদি শ্লোগান দেন। ওই মানববন্ধনে সংগঠনটির সভাপতি সাইফুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মাহফুজ রায়হানসহ দুই শতাধিক কর্মী অংশ নেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দেশের বিভিন্ন স্থানে একের পর এক নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটছে। সর্বশেষ নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে নারী নির্যাতনের ওই বর্বর ঘটনা পর আমরা এই প্রতিবাদে মাঠে নেমেছি। যাঁরা এই ঘটনা ঘটিয়েছেন, তাঁদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তরে দিনের পর দিন ঘটে যাওয়া প্রতিটি নারী নির্যাতনের ঘটনার দ্রুত বিচার করে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।
পরে মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা নরসিংদীর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ৭ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি দেন। শিক্ষার্থীদের হাত থেকে জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমল কুমার ঘোষ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা