নরসিংদীতে ৩৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

০৭ অক্টোবর ২০২০, ১২:১৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পিএম


নরসিংদীতে ৩৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে ৩৫০০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শাফিরুল ইসলাম (৩৮) নামে এক  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (০৬ অক্টোবর) সন্ধ্যায় সদর থানার কালাই গোবিন্দপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শাফিরুল কালাই গোবিন্দপুর গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে।

নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও জেলা গোয়েন্দা পুলিশের পরিদশক রুপন কুমার সরকার জানান, গোপন তথ্য পেয়ে জেলা গোয়েন্দা শাখার উপ পরিদর্শক মোস্তাক আহম্মেদ ও সহকারী উপ পরিদর্শক রাহুল মজুমদার সঙ্গীয় ফোর্সসহ নরসিংদী মডেল থানা এলাকার কালাই গোবিন্দপুর গ্রামের অভিযান পরিচালনা করেন। এসময় নিজ বাড়ির উঠান থেকে মাদক ব্যবসায়ী শাফিরুলকে গ্রেফতার ও তার দখল থেকে ৩৫ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় মামলা হয়েছে।



এই বিভাগের আরও