দেশব্যাপী নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন
১২ অক্টোবর ২০২০, ০২:২২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পিএম
মোমেন খান:
দেশব্যাপী নারী ধর্ষণ, নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন, নরসিংদী জেলা শাখা। সোমবার (১২ অক্টোবর) সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশগ্রহণ করেন।
মানববন্ধন থেকে নোয়াখালীর বেগমগঞ্জসহ দেশব্যাপী অব্যাহত নারী ধর্ষণ, নির্যাতন এবং সহিংসতার প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। এসময় নারী নির্যাতনে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করা হয়।
সম্মিলিত সামাজিক আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি সাংবাদিক নিবারণ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা, শিক্ষক নেতা অধ্যাপক অহিভূষণ চক্রবর্তী, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সস্পাদক মোঃ নুরুল ইসলাম, সম্মিলিত সামাজিক অান্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সরকার, মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ খন্দকার, ঐক্য ন্যাপ শিবপুর উপজেলা শাখার সভাপতি বাবু খগেন্দ্র চন্দ্র রায়, শিক্ষক ড. শফিউল আলম, মোবারক সরকার, নূরে আলম, সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মানিক লাল সূত্রধর প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও