‘যদি একদিন’ ছবির নায়ক তাহসান
০৪ জানুয়ারি ২০১৮, ০৯:৩৯ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পিএম
অনলাইন ডেস্ক
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন গায়ক-নায়ক তাহসান। তাঁর বিপরীতে বড় পর্দায় কাকে দেখা যাবে সেটা বলেননি রাজ। তবে চমক থাকবে এইটুকুই বলেছেন!
সম্প্রতি ছবিটির সঙ্গে চুক্তিবদ্ধ হন তাহসান। এতে তাঁকে দেখা যাবে ফয়সাল চরিত্রে। তিনি বলেন, ‘আমরা একসঙ্গে একটি নাটকে কাজ করেছি মাত্র। এবার তাঁর ছবিতে কাজ করতে যাচ্ছি। নতুন একটা অভিজ্ঞতা হবে।’
‘যদি একদিন’-এ তাহসানের চরিত্রটি কেমন? তার উত্তর, ‘আসলে ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছি আরো কিন্তু গতানুগতিক নায়ক হিসেবে বড় পর্দায় আসতে চাইনি। নতুন কিছু খুঁজছিলাম। রাজের ছবির গল্পে সেই নতুনত্ব পেয়েছি। চরিত্রটা কেমন বলব না। তবে দর্শক আমাকে নতুনভাবে পাবেন, এটুকু নিশ্চয়তা দিতে পারি।’
তাহসানকে নেওয়া প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বললেন, ‘ফয়সাল চরিত্রের জন্য তাহসান ভাইকে পেয়ে ভালো লাগছে। গল্পটা লেখার সময় যা ভেবেছি তাতে তাঁকেই আমার যুতসই মনে হয়েছে। তিনি আমার ছবিতে কাজ করতে রাজি হয়েছেন, এজন্য তাঁকে ধন্যবাদ। আশা করছি, ভালো কিছু হবে।’
বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের চ্যানেল আরটিভি প্রযোজিত ‘যদি একদিন’ ছবিতে এর আগে চুক্তিবদ্ধ হন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত তাসকিন রহমান। এই ছবির গল্প লিখেছেন রাজের সাথে আসাদ জামান।
গল্পটা কী তাহলে ত্রিভুজ প্রেমের? রাজের উত্তর, ‘মোটেও না। গল্পটা পরিবারকেন্দ্রিক। এর বেশি কিছু আপাতত বলব না।’
‘যদি একদিন’ হতে যাচ্ছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পঞ্চম ছবি। তাঁর পরিচালিত ‘প্রজাপতি’তে জাহিদ হাসান, মৌসুমী ও মোশাররফ করিম; ‘ছায়া-ছবি’তে আরিফিন শুভ ও পূর্ণিমা (মুক্তি প্রতীক্ষিত), ‘তারকাঁটা’য় মৌসুমী, আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম এবং সর্বশেষ ‘সম্রাট’-এ অভিনয় করেন শাকিব খান, অপু বিশ্বাস ও ইন্দ্রনীল সেনগুপ্ত।
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন গায়ক-নায়ক তাহসান। তাঁর বিপরীতে বড় পর্দায় কাকে দেখা যাবে সেটা বলেননি রাজ। তবে চমক থাকবে এইটুকুই বলেছেন!
সম্প্রতি ছবিটির সঙ্গে চুক্তিবদ্ধ হন তাহসান। এতে তাঁকে দেখা যাবে ফয়সাল চরিত্রে। তিনি বলেন, ‘আমরা একসঙ্গে একটি নাটকে কাজ করেছি মাত্র। এবার তাঁর ছবিতে কাজ করতে যাচ্ছি। নতুন একটা অভিজ্ঞতা হবে।’
‘যদি একদিন’-এ তাহসানের চরিত্রটি কেমন? তার উত্তর, ‘আসলে ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছি আরো কিন্তু গতানুগতিক নায়ক হিসেবে বড় পর্দায় আসতে চাইনি। নতুন কিছু খুঁজছিলাম। রাজের ছবির গল্পে সেই নতুনত্ব পেয়েছি। চরিত্রটা কেমন বলব না। তবে দর্শক আমাকে নতুনভাবে পাবেন, এটুকু নিশ্চয়তা দিতে পারি।’
তাহসানকে নেওয়া প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বললেন, ‘ফয়সাল চরিত্রের জন্য তাহসান ভাইকে পেয়ে ভালো লাগছে। গল্পটা লেখার সময় যা ভেবেছি তাতে তাঁকেই আমার যুতসই মনে হয়েছে। তিনি আমার ছবিতে কাজ করতে রাজি হয়েছেন, এজন্য তাঁকে ধন্যবাদ। আশা করছি, ভালো কিছু হবে।’
বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের চ্যানেল আরটিভি প্রযোজিত ‘যদি একদিন’ ছবিতে এর আগে চুক্তিবদ্ধ হন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত তাসকিন রহমান। এই ছবির গল্প লিখেছেন রাজের সাথে আসাদ জামান।
গল্পটা কী তাহলে ত্রিভুজ প্রেমের? রাজের উত্তর, ‘মোটেও না। গল্পটা পরিবারকেন্দ্রিক। এর বেশি কিছু আপাতত বলব না।’
‘যদি একদিন’ হতে যাচ্ছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পঞ্চম ছবি। তাঁর পরিচালিত ‘প্রজাপতি’তে জাহিদ হাসান, মৌসুমী ও মোশাররফ করিম; ‘ছায়া-ছবি’তে আরিফিন শুভ ও পূর্ণিমা (মুক্তি প্রতীক্ষিত), ‘তারকাঁটা’য় মৌসুমী, আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম এবং সর্বশেষ ‘সম্রাট’-এ অভিনয় করেন শাকিব খান, অপু বিশ্বাস ও ইন্দ্রনীল সেনগুপ্ত।বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও