অবশেষে বিয়ে করছেন আয়নাবাজির নাবিলা
০৪ জানুয়ারি ২০১৮, ০৯:৫৫ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পিএম
অনলাইন ডেস্ক
‘আয়নাবাজি’খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। পাত্র জোবাইদুল হক। পেশায় ব্যাংকার। আগামী ২৬ এপ্রিল তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা হবে বলে জানান নাবিলা।
নাবিলা বলেন, ‘নতুন বছরে সবাইকে শুভেচ্ছা। নতুন জীবন শুরু করতে যাচ্ছি, সবাই আমাদের দুজনের জন্য দোয়া করবেন।’
নাবিলা জানান, তাঁর প্রথম প্রেম ছিলেন জোবাইদুল হক। কৈশোরে সৌদি আরবের জেদ্দায় জোবাইদুল হকের সঙ্গে পরিচয় হয় তাঁর।
এ বিষয়ে নাবিলা বলেন, ‘১৮ বছর আগে জোবাইদুলের সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল। আমার প্রথম প্রেম সে। এখন আমাদের বিয়ে পারিবারিকভাবে হচ্ছে।’
বাবার চাকরির সূত্রে নাবিলার কৈশোর কেটেছে সৌদি আরবের জেদ্দায়। অন্যদিকে, জোবাইদুল হকও ছিলেন জেদ্দায়।
২০০০ সালে সৌদি আরব থেকে ঢাকায় একেবারে চলে আসেন নাবিলা। রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেন তিনি।
বাংলাভিশনে ‘এবং ক্লাসের বাইরে’ অনুষ্ঠানে প্রথম উপস্থাপনা করেন নাবিলা। এরপর এনটিভির ‘জানার আছে বলার আছে’ অনুষ্ঠান উপস্থাপনা শুরু করে তিনি। দীর্ঘদিন এই অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন নাবিলা। এরপর বিভিন্ন টিভি অনুষ্ঠান উপস্থাপনা করে মিডিয়ায় নিজের শক্ত ক্যারিয়ার গড়ে তোলেন নাবিলা।
২০১৬ সালে নাবিলা প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন। অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়। ছবিতে চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন তিনি।
‘আয়নাবাজি’খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। পাত্র জোবাইদুল হক। পেশায় ব্যাংকার। আগামী ২৬ এপ্রিল তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা হবে বলে জানান নাবিলা।
নাবিলা বলেন, ‘নতুন বছরে সবাইকে শুভেচ্ছা। নতুন জীবন শুরু করতে যাচ্ছি, সবাই আমাদের দুজনের জন্য দোয়া করবেন।’
নাবিলা জানান, তাঁর প্রথম প্রেম ছিলেন জোবাইদুল হক। কৈশোরে সৌদি আরবের জেদ্দায় জোবাইদুল হকের সঙ্গে পরিচয় হয় তাঁর।
এ বিষয়ে নাবিলা বলেন, ‘১৮ বছর আগে জোবাইদুলের সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল। আমার প্রথম প্রেম সে। এখন আমাদের বিয়ে পারিবারিকভাবে হচ্ছে।’
বাবার চাকরির সূত্রে নাবিলার কৈশোর কেটেছে সৌদি আরবের জেদ্দায়। অন্যদিকে, জোবাইদুল হকও ছিলেন জেদ্দায়।
২০০০ সালে সৌদি আরব থেকে ঢাকায় একেবারে চলে আসেন নাবিলা। রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেন তিনি।
বাংলাভিশনে ‘এবং ক্লাসের বাইরে’ অনুষ্ঠানে প্রথম উপস্থাপনা করেন নাবিলা। এরপর এনটিভির ‘জানার আছে বলার আছে’ অনুষ্ঠান উপস্থাপনা শুরু করে তিনি। দীর্ঘদিন এই অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন নাবিলা। এরপর বিভিন্ন টিভি অনুষ্ঠান উপস্থাপনা করে মিডিয়ায় নিজের শক্ত ক্যারিয়ার গড়ে তোলেন নাবিলা।
২০১৬ সালে নাবিলা প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন। অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়। ছবিতে চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন তিনি।বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও