পিৎজা তৈরির সহজ উপায়
০৪ জানুয়ারি ২০১৮, ১০:৪১ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পিএম
অনলাইন ডেস্ক
ভোজনরসিক বাঙালির তালিকায় এখন বেশ ওপরের দিকেই রয়েছে পিৎজার অবস্থান। তাই অনেকেই বাসায় তৈরি করতে চান ইতালিয়ান এই খাবারটি। তবে বাসায় যে মাইক্রোওভেন ব্যবহার করে পিৎজা তৈরি করা হচ্ছে, সেই মাইক্রোওভেনটাই তো পিৎজা বানানোর জন্য তৈরি করা হয়নি। ফলে বিশেষভাবে নির্মিত চুল্লিতে তৈরি পিৎজার যে স্বাদ তা অনুপস্থিতই থেকে যাচ্ছে মাইক্রোওভেনের পিৎজায়। পিৎজাপ্রেমীদের আসল স্বাদ উপহার দিতে বেকারস্টোন বাজারে নিয়ে এসেছে ছোট আকারের আধুনিক চুল্লি, যার মাধ্যমে ঘরে বসেই পাওয়া যাবে রেস্তোরাঁর পিৎজার স্বাদ।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের খবরে প্রকাশ, শুধু ঘরেই নয়। চাইলে বাইরেও নিয়ে যাওয়া যাবে বেকারস্টোন পিৎজা ওভেন বক্সটি। পিৎজা তৈরির জন্য যে কোনো ধরনের চুলার ওপর বসিয়ে দিতে হবে ওভেনটি। যথেষ্ট পরিমাণ গরম হওয়ার পর কাঁচা পিৎজা এর ভেতরে ঢুকিয়ে দিতে হবে। ব্যস দুই থেকে চার মিনিটের মধ্যে গরম গরম পিৎজা পরিবেশন করা যাবে। মাইক্রোওভেন বা চুলায় বানানো পিৎজার বিভিন্ন অংশ পুড়ে যাওয়া বা কাঁচা রয়ে যাওয়ার ঝামেলা নেই বেকারস্টোনের এই পিৎজা ওভেনে।
শুধুমাত্র পিৎজাই নয় সবজি, মাছ, মাংস সেঁকে নেওয়া যাবে এই ওভেনটিতে। গোটা ওভেনটির দৈর্ঘ্য ২২.৮ ইঞ্চি, প্রস্থ ৬.৩ ইঞ্চি এবং গভীরতা প্রায় ১৬.৩ ইঞ্চি। এ ছাড়া ভেতরের যে অংশে পিৎজা সেঁকা হবে সেটির দৈর্ঘ্য ১৪.৯ ইঞ্চি, প্রস্থ ১৩.৮ ইঞ্চি এবং গভীরতা প্রায় ৩ ইঞ্চি।
আকার অনুযায়ী বিভিন্ন দামে পাওয়া যাবে এই ওভেনটি। বড়টির দাম ধরা হয়েছে ১২৯ ডলার। মাঝারি আকারের ওভেনটি পাওয়া যাবে ৯৯ ডলারে। আর ছোটটির দাম নির্ধারণ করা হয়েছে ৭৯.৮৮ ডলার।
ভোজনরসিক বাঙালির তালিকায় এখন বেশ ওপরের দিকেই রয়েছে পিৎজার অবস্থান। তাই অনেকেই বাসায় তৈরি করতে চান ইতালিয়ান এই খাবারটি। তবে বাসায় যে মাইক্রোওভেন ব্যবহার করে পিৎজা তৈরি করা হচ্ছে, সেই মাইক্রোওভেনটাই তো পিৎজা বানানোর জন্য তৈরি করা হয়নি। ফলে বিশেষভাবে নির্মিত চুল্লিতে তৈরি পিৎজার যে স্বাদ তা অনুপস্থিতই থেকে যাচ্ছে মাইক্রোওভেনের পিৎজায়। পিৎজাপ্রেমীদের আসল স্বাদ উপহার দিতে বেকারস্টোন বাজারে নিয়ে এসেছে ছোট আকারের আধুনিক চুল্লি, যার মাধ্যমে ঘরে বসেই পাওয়া যাবে রেস্তোরাঁর পিৎজার স্বাদ।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের খবরে প্রকাশ, শুধু ঘরেই নয়। চাইলে বাইরেও নিয়ে যাওয়া যাবে বেকারস্টোন পিৎজা ওভেন বক্সটি। পিৎজা তৈরির জন্য যে কোনো ধরনের চুলার ওপর বসিয়ে দিতে হবে ওভেনটি। যথেষ্ট পরিমাণ গরম হওয়ার পর কাঁচা পিৎজা এর ভেতরে ঢুকিয়ে দিতে হবে। ব্যস দুই থেকে চার মিনিটের মধ্যে গরম গরম পিৎজা পরিবেশন করা যাবে। মাইক্রোওভেন বা চুলায় বানানো পিৎজার বিভিন্ন অংশ পুড়ে যাওয়া বা কাঁচা রয়ে যাওয়ার ঝামেলা নেই বেকারস্টোনের এই পিৎজা ওভেনে।
শুধুমাত্র পিৎজাই নয় সবজি, মাছ, মাংস সেঁকে নেওয়া যাবে এই ওভেনটিতে। গোটা ওভেনটির দৈর্ঘ্য ২২.৮ ইঞ্চি, প্রস্থ ৬.৩ ইঞ্চি এবং গভীরতা প্রায় ১৬.৩ ইঞ্চি। এ ছাড়া ভেতরের যে অংশে পিৎজা সেঁকা হবে সেটির দৈর্ঘ্য ১৪.৯ ইঞ্চি, প্রস্থ ১৩.৮ ইঞ্চি এবং গভীরতা প্রায় ৩ ইঞ্চি।
আকার অনুযায়ী বিভিন্ন দামে পাওয়া যাবে এই ওভেনটি। বড়টির দাম ধরা হয়েছে ১২৯ ডলার। মাঝারি আকারের ওভেনটি পাওয়া যাবে ৯৯ ডলারে। আর ছোটটির দাম নির্ধারণ করা হয়েছে ৭৯.৮৮ ডলার।বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও