নরসিংদীতে বাস থেকে গাঁজা উদ্ধার, একজনকে ১ বছরের কারাদণ্ড
০৮ মার্চ ২০২১, ০৭:৪৭ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে আন্তঃজেলা যাত্রীবাহি বাসে তল্লাশী করে ০৫ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকবিরোধী টাস্কফোর্স। এসময় সেলিম মিয়া (২০) নামে জড়িত একজনকে এক বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (০৮ মার্চ) জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ খান এ অভিযানের নেতৃত্ব দেন।
দণ্ডপ্রাপ্ত সেলিম মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কাটিংগা গ্রামের মো: আব্দুর রহমানের ছেলে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশনা মোতাবেক ঢাকা-সিলেট মহাসড়কে আন্তঃজেলা পাবলিক বাসে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে কয়েকটি আন্তঃজেলা পাবলিক বাসে তল্লাশী করা হয়। এসময় মিতালী পরিবহনের একটি বাসে ০৫ কেজি গাজা নিজ হেফাজতে পাওয়ায় সেলিম নামের একজনকে ০১ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।
টাস্কফোর্স অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনায় নরসিংদী জেলা পুলিশ এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
নরসিংদী জেলায় মাদকের ব্যবহার ও জেলাধীন মহাসড়ক ব্যবহার করে আন্তঃজেলা মাদক পরিবহন নিয়ন্ত্রনে জেলা প্রশাসনের টাস্কফোর্সসহ ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে জানায় জেলা প্রশাসন।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার