নরসিংদীতে দ্বিতীয় দিনে টিকা নিলেন ২১২৭ জন
১৪ জুলাই ২০২১, ০৫:১৬ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে টিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিন মঙ্গলবার (১৩ জুলাই) প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন ২ হাজার ১ শত ২৭ জন। এর আগে প্রথম দিন টিকা গ্রহণ করেন ১৯৪১ জন। জেলার ৬ উপজেলার ৮টি টিকাদান কেন্দ্রে সিনোফার্মের এসব টিকা দেয়া হচ্ছে। নরসিংদী স্বাস্থ্যবিভাগ দুই দফায় ৪২ হাজার ৮ শত ডোজ সিনোফার্মের টিকা বরাদ্দ পেয়েছে ।
নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম জানান, রেজিস্ট্রেশন করে এসএমএস প্রাপ্তরা জেলার টিকাদান কেন্দ্রগুলোতে গিয়ে প্রথমডোজ টিকা গ্রহণ করছেন। দ্বিতীয় দিন মঙ্গবার ১ হাজার ২ শত ৫৭ জন পুরুষ ও ৮ শত ৭০ জন নারী টিকা গ্রহণ করেন। এরমধ্যে জেলা সদর হাসপাতাল কেন্দ্রে টিকা গ্রহণ করেছেন ৪৬৩ জন, ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ২৭৯ জন, পলাশে ২৫৪ জন, শিবপুরে ৩৫৬ জন, মনোহরদীতে ১৩৭ জন, বেলাবতে ২২২ জন ও রায়পুরায় ৪১৬ জন।
সিভিল সার্জন আরও জানান, প্রথম ধাপে যারা প্রথম ডোজ এর জন্য মেসেজ পেয়েছিলেন তাদের মধ্য থেকে পুনরায় এবং যারা নতুন রেজিস্ট্রেশন করে মোবাইলে মেসেজ পেয়েছেন শুধু তারাই মোবাইল মেসেজের উল্লেখিত তারিখে টিকার কার্ড নিয়ে টিকা কেন্দ্রে এসে টিকা গ্রহণ করতে পারছেন। ১ম ডোজ নেওয়ার ২৮ দিন পরে ২য় ডোজ টিকা নিতে পারবেন। নেয়ার পর কমপক্ষে ৩০ মিনিট টিকা কেন্দ্রে অবস্থান করতে হবে। অসুস্থ অবস্থায় টিকা নেয়া যাবে না, করোনায় আক্রান্ত হয়ে থাকলে পরীক্ষায় নেগেটিভ বা সুস্থ ঘোষিত হওয়ার ২৮ দিন পর টিকা নিতে পারবেন।
এছাড়া যারা পূর্বে ১ম ধাপে ১ম ডোজ টিকা পেয়েছিলেন, তারা কোনভাবেই এই টিকা নিতে পারবেন না। তাদের জন্য শীঘ্রই টিকা আসবে। বিভিন্ন শ্রেণিপেশার লোকজনের মধ্যে টিকা গ্রহণে আগ্রহ বাড়ছে বলে জানান সিভিল সার্জন।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার