নরসিংদীতে কোভিড রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়ালো
২০ আগস্ট ২০২১, ০৫:১৬ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:২৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন আরও ২০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এই জেলায় কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ১১০ জনে গিয়ে দাঁড়ালো। শুক্রবার দুপুরে নরসিংদীর সিভিল সার্জন নূরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সর্বশেষ গত ৮ দিনে এক হাজার ১১০ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।
গত বছরের ৭ এপ্রিল নরসিংদীতে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হন। এরপর প্রথম ৫ হাজার মানুষ সংক্রমিত হতে সময় লেগেছিল ৪৬২ দিন। অন্যদিকে সর্বশেষ ৫ হাজার ১১০ জন সংক্রমিত হন মাত্র ৩৬ দিনে।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় গত ২৪ ঘণ্টায় ৭৩৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ১০৫ জনের নমুনায় ২৬ জন ও আরটিপিসিআর পরীক্ষায় ৬৩১ জনের নমুনায় ১৭৫ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলা ও মনোহরদী উপজেলায় সর্বোচ্চ ৮২ জন করে রয়েছেন। এছাড়া রায়পুরায় ৭ জন, বেলাবতে ১২ জন ও শিবপুরে ১৮ জন শনাক্ত হয়েছেন। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৬৬ শতাংশ।
এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে জেলায় মোট ৮৩ জন মারা গেছেন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৭, পলাশে ১২, বেলাবতে ৯, রায়পুরায় ৭, মনোহরদীতে ১১ ও শিবপুরে ৭ জন রয়েছেন।
জেলায় এখন পর্যন্ত মোট ৪৭ হাজার ৩৫৫ জনের নমুনা পরীক্ষায় ১০ হাজার ১১০ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশি সংখ্যক রোগী শনাক্ত হয়েছে সদর উপজেলায় ৫ হাজার ৪২০ জন। শিবপুরে এক হাজার ২১৮, পলাশে এক হাজার ৪৮৭, রায়পুরায় ৫৫১, বেলাবতে ৬৫১ ও মনোহরদীতে ৭৮৩ জন শনাক্ত হয়েছেন। অন্যদিকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ হাজার ৯৪৪ জন।
সিভিল সার্জন মো. নুরুল ইসলাম জানান, মাত্র ৮ দিনের মাথায় নরসিংদীতে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা নয় হাজার থেকে দশ হাজার ছাড়িয়েছে। এই মুহূর্তে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ১২৪ জন। তাদের মধ্যে কোভিড ডেডিকেটেড ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে ৫৮ জন চিকিৎসাধীন। এ ছাড়া উপসর্গ নিয়ে ভর্তি আছেন আরও ৩৯ জন। নিজ বাড়িতে আইসোলেশনে আছেন ২ হাজার ৬৬ জন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি