নরসিংদীতে একদিনে ১৪৭ জনের করোনা শনাক্ত
২২ আগস্ট ২০২১, ০২:১৪ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে একদিনে ১৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এই জেলায় মোট কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৩০০ জনে। রোববার সকালে নরসিংদীর সিভিল সার্জন নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৯৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে আরটিপিসিআর ল্যাবে ৫৫৭টি পরীক্ষায় ১২৬ জনের ও ১৩৮টি অ্যান্টিজেন পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় ৮৮ জন, রায়পুরায় ৩ জন, বেলাবতে ৩ জন, মনোহরদীতে ১ জন, শিবপুরে ৪২ ও পলাশে ১০ জন। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক।
এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে জেলায় মোট ৮৩ জন মারা গেছেন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৭, পলাশে ১২, বেলাবতে ৯, রায়পুরায় ৭, মনোহরদীতে ১১ ও শিবপুরে ৭ জন রয়েছেন। অন্যদিকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ হাজার ৯৪৪ জন।
জেলায় এখন পর্যন্ত মোট ৪৮ হাজার ৫৫০ জনের নমুনা পরীক্ষায় ১০ হাজার ৩০০ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় ৫ হাজার ৫০৪ জন, শিবপুরে এক হাজার ২৬০, পলাশে এক হাজার ৫২৬, রায়পুরায় ৫৬২, বেলাবতে ৬৬০ ও মনোহরদীতে ৭৮৪ জন শনাক্ত হয়েছেন।
সিভিল সার্জন মো. নুরুল ইসলাম জানান, বর্তমানে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৮৭১ জন। তাদের মধ্যে কোভিড ডেডিকেটেড ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে ৪৯ জন চিকিৎসাধীন। এ ছাড়া উপসর্গ নিয়ে ভর্তি আছেন আরও ৩৭ জন। নিজ বাড়িতে আইসোলেশনে আছেন ১৮২২ জন।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার