শিবপুরে হত্যার পর ডোবায় ফেলে দেওয়া যুবকের লাশ উদ্ধার
০৬ সেপ্টেম্বর ২০২১, ০৫:২২ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরের কারারচরে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন একটি পরিত্যক্ত ডোবা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ১১টার দিকে পুটিয়া ইউনিয়নের কারারচর এলাকার একটি প্লাস্টিক কারখানার সামনের ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
লাশের সঙ্গে পড়ে থাকা ব্যাগ, কিছু কাগজপত্র ও জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে ধারণা করা হচ্ছে ওই যুবকের নাম মো. হাসিবুল আলম (২২)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ডুমুরিয়া গ্রামের মৃত সোহরাব হোসাইনের ছেলে। তবে এটি তাঁর আসল পরিচয় কী না তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে মহাসড়কে চলাচলরত পথচারীরা ডোবা সংলগ্ন স্থানটিতে ছোপ ছোপ রক্তের দাগ দেখতে পান। তারা কৌতুহলী হয়ে রক্তের উৎস খুঁজতে শুরু করেন। তারপরই ওই ডোবায় এক ব্যক্তির লাশ ভাসতে দেখা যায়। পরে খবর পেয়ে শিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত যুবকের মাথায়, বুকে ও কোমরের ওপরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এই স্থানেই তাকে হত্যার পর লাশ ওই ডোবায় ফেলে গেছে হত্যাকারীরা। তবে ঠিক কি কারণে তাকে হত্যা করা হল তা বুঝা যাচ্ছে না।
শিবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মিনহাজ উদ্দিন জানান, লাশ উদ্ধার শেষে সুরতহাল প্রতিবেদন তৈরির পর নিহতের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রটি তাঁর কিনা তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি আমরা। কি কারণে তাকে হত্যা করা হল, তা তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার