নরসিংদীর করোনা ডেডিকেটেড জেলা হাসপাতালে সাধারণ চিকিৎসা শুরু
১৮ নভেম্বর ২০২১, ০৬:১১ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:২৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর করোনা ডেডিকেটেড ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে সাধারণ চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়েছে। করোনা চিকিৎসার কারণে দীর্ঘ ১৫ মাস বন্ধ থাকার পর গত ১৫ নভেম্বর থেকে হাসপাতালটির জরুরি বিভাগসহ বহি:বিভাগের চিকিৎসা সেবা চালু হয়েছে। এর পাশাপাশি করোনা রোগীদের চিকিৎসা কার্যক্রমও চলবে বলে জানিয়েছেন হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিজানুর রহমান।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণ শুরু হওয়ার পর গত বছরের এপ্রিল মাসে নরসিংদীর ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করে স্বাস্থ্য বিভাগ। এসময় চিকিৎসকসহ পর্যাপ্ত সংখ্যক জনবল বৃদ্ধি করা হয়। পরে করোনা সংক্রমণ বাড়ার কারণে রোগীর চাপ সামাল দিতে হাসপাতালটিতে শয্যাও বৃদ্ধি করা হয়। করোনা ডেকেটেড ঘোষণার পর হাসপাতালটিতে বন্ধ করে দেয়া হয় জরুরি বিভাগসহ আন্ত: ওবহি:বিভাগে সাধারণ রোগীদের চিকিৎসা সেবা। এতে সাধারণ রোগীদের চাপ বাড়ে নরসিংদী সদর হাসপাতালে। প্রতিদিন সাধারণ রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় সদর হাসপাতাল কর্তৃপক্ষকেও।
সম্প্রতি করোনা রোগীর সংখ্যা কমায় ও সাধারণ রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরী বিভাগসহ বহির্বিভাগে সকল ধরনের চিকিৎসা সেবা চালু করা হয়েছে। ২৪ ঘন্টা চিকিৎসা সেবা দেয়া হচ্ছে হাসপাতালটির জরুরি বিভাগে। এছাড়া বহি:র্বিভাগে সেবা দেয়া শুরু করেছেন চিকিৎসকরা।
হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিজানুর রহমান বলেন, আমরা করোনা রোগীর পাশাপাশি সাধারণ চিকিৎসা সেবাদান শুরু করেছি। জরুরি বিভাগসহ আন্তবিভাগ ও বহিভিাগে চিকিৎসকরা সেবা দিচ্ছেন। তবে এখনও রোগীর চাপ তেমন বাড়েনি। বৃহস্পতিবার পর্যন্ত একজন ডেঙ্গু রোগী, একজন করোনা আক্রান্ত রোগী ও করোনা সন্দেহজনক রোগীসহ মোট ৫৫ জন রোগী ভর্তি রয়েছেন।
নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম জানিয়েছেন, সবধরনের চিকিৎসা সেবার পাশাপাশি করোনা রোগীদের সেবা কার্যক্রমও চলবে। তবে হাসপাতালটিতে সাধারণ চিকিৎসা সেবা শুরু হলেও এখনও রোগীর চাপ তেমন বাড়েনি। হাসপাতাল পুনরায় চালু হওয়ার খবর জানাজানি হলে আবারও সাধারণ রোগীদের ভিড় বাড়বে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি