রাত পোহালেই নরসিংদীর ২২ ইউপির ভোট গ্রহণ, কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম
২৭ নভেম্বর ২০২১, ০৪:৪৪ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
তৃতীয় ধাপে আগামীকাল ২৮ নভেম্বর নরসিংদীর দুই উপজেলার ২২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ হবে। এর মধ্যে নরসিংদী সদর উপজেলায় ১০টি ও রায়পুরায় ১২টি ইউপি রয়েছে। শনিবার দুপুর থেকে বিতরণ করা হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। উপজেলা পরিষদ থেকে এসব সরঞ্জাম নিয়ে যাচ্ছেন নির্বাচনের দায়িত্বে নিয়োজিত প্রিসাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
তবে ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পৌঁছানো হবে বলে জানিয়েছেন জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার হাজীপুর, করিমপুর, নজরপুর, কাঠালিয়া, মেহেরপাড়া, চিনিশপুর, পাইকারচর, আমদিয়া, পাঁচদোনা, শীলমান্দি এবং রায়পুরার মহেষপুর, মির্জাপুর, রায়পুরা, মরজাল, মুছাপুর, রাধানগর, আদিয়াবাদ, ডৌকারচর, অলিপুরা, পলাশতলী, চান্দেরকান্দি, উত্তর বাখরনগরে ভোট গ্রহণ হবে। এরমধ্যে সদরের পাঁচদোনা ও পাইকারচরে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এই দুটি ইউনিয়নে শুধু সদস্য প্রার্থীদের ভোট গ্রহণ করা হবে।
নরসিংদী সদরে ৩১ জন ও রায়পুরায় ৫১ জনসহ মোট ৮২ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সদস্য পদে মোট ৭০৭ জন ও সংরক্ষিত সদস্য পদে ২১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুষ্ঠু ভোট নিয়ে চরম উৎকণ্ঠা ও দ্বিধা-দ্বন্দ্বে আছেন প্রার্থীসহ সাধারণ ভোটাররা। তবে প্রশাসন বলছে, নির্বাচনকে সামনে রেখে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সতর্কাবস্থায় রয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তফসিল অনুযায়ী গতকাল শুক্রবার মধ্যরাতে প্রচার প্রচার শেষ হয়েছে। নির্বাচনী এলাকার চায়ের দোকানসহ সর্বত্রই চলছে প্রার্থীদের নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে নানা রকম আলোচনা।
নরসিংদী জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন বলেন, জেলার সদর ও রায়পুরা উপজেলার ২২টি ইউনিয়নে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শনিবার দুপুর থেকে ভোটের সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। তবে ভোটের দিন সকালে প্রতিটি কেন্দ্রে ব্যালট পৌঁছানো হবে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য ৫ স্তরের নিরাপত্তা বলয় থাকবে। এখনো পর্যন্ত প্রতিটি এলাকায় নির্বাচনী পরিবেশ ভালো আছে। কোনো প্রকার অভিযোগ পাওয়া মাত্র পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ছাড়া নিয়মিত চেকপোস্ট পরিচালনার পাশাপাশি অতিরিক্ত পুলিশ দায়িত্ব পালন করছে।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার