নরসিংদী ও আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও মালামাল জব্দ
১২ জানুয়ারি ২০২২, ০৬:২৩ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী ও নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও মালামাল জব্দ করেছে তিতাস গ্যাস টি এন্ড ডি কো. লি.। বুধবার তিতাস গ্যাস জোনাল বিক্রয় অফিস নরসিংদীর ব্যবস্থাপক প্রকৌশলী বরুন কুমার রায় এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
তিতাস গ্যাস টি এন্ড ডি কো. লি. এর আঞ্চলিক বিপণন বিভাগ নরসিংদীর উপমহাব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব জানান, নরসিংদী শহরের পূর্ব দত্তপাড়ায় আবাসিক রাইজার হতে বাণিজ্যিক ভিত্তিতে গ্যাস ব্যবহারের কারণে হাজী ফুড প্রোডাক্ট এর অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও স্থাপনা জব্দ করা হয়। একই এলাকায় অন্য একটি আবাসিক সংযোগ হতে একটি বিরিয়ানী দোকানে বাণিজ্যিক উদ্দেশ্যে অবেধ গ্যাস ব্যবহারের কারণে সংযোগ বিচ্ছিন্নসহ মালামাল জব্দ করা হয়। বিচ্ছিন্নকৃত রাইজার দুটি ওয়েল্ডিং করে ক্যাপিং করা হয়েছে।
এছাড়াও নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিবিরকান্দি, মেনুরকান্দি এলাকায় আবাসিক রাইজার হতে হোস পাইপের মাধ্যমে অবৈধ গ্যাস ব্যবহারের কারণে ১০ টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ ১০০-১৫০ ফুট হোস পাইপ জব্দ করা হয়। একই সঙ্গে ০৫ টি আবাসিক গ্যাস সংযোগের প্রায় ২ লক্ষ টাকা বকেয়ার কারণে বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে জোনাল বিক্রয় অফিস (জোবিঅ) নরসিংদীর উপব্যবস্থাপক কাইসার আলম, মুজিবুর রহমান, সহকারী প্রকৌশলী রাহুল পাল, এটিও মফিজুর রহমান,সহ. কর্মকর্তা আবু তাহের, ফারুক আহমেদ, সানজারুল আলমসহ সার্ভিস টীমের কর্মচারীগণ অংশ নেন।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর