চট্রগ্রাম থেকে অপহৃত শিশু মাধবদীতে উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার
২০ জুলাই ২০২২, ০৬:০১ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:১১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের বাঁশখালী থেকে অপহরণের ২১ দিন পর অপহৃত ১২ বছরের শিশুকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র্যাব ১১। বুধবার বিকালে র্যাব ১১ নরসিংদী ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে গত মঙ্গলবার বিকালে নরসিংদী জেলার মাধবদী থানার দাঙ্গালপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত অপহরণকারী চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন ৮নং ওয়ার্ডের পূর্ব বড়ঘোনা গ্রামের মৃত টুনু মিয়ার ছেলে মোঃ সেলিম (২৮)।
র্যাব ১১ নরসিংদী ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন মামলার বরাতে জানান, বিদ্যালয়ে আসা যাওয়ার পথে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার ৮নং ওয়ার্ডের পূর্ব বড়ঘোনার মাইমুনা খাতুন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রীকে (১২) অশ্লীল অঙ্গভঙ্গি করে যৌন হয়রানীসহ ভয়ভীতি দেখিয়ে প্রেমের কু-প্রস্তাব দিতো। প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৯ জুন সন্ধ্যায় ওই শিশু শিক্ষার্থীকে অপহরণ করে। পরে পরিবারকে বিষয়টি গোপন রাখার জন্য অপহৃত শিশুকে ধর্ষণ পূর্বক হত্যার হুমকি প্রদর্শন করতে থাকে।
এই ঘটনার পর জড়িত আসামীদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করে র্যাব-১১। পরে গোপন তথ্যের ভিত্তিতে মাধবদী থানাধীন দাঙ্গালপাড়া গ্রামের মজনু মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে ছদ্মবেশে আত্মগোপন করা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। এসময় অপহৃত শিশুকে উদ্ধার করা হয়। পরে আসামীকে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি