আগামীকাল থেকে ওএমএস এর চাল ও আটা বিক্রি শুরু
৩১ আগস্ট ২০২২, ০৪:৩৩ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:১১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশের ন্যায় নরসিংদীতে শুরু হবে ওএমএস এর মাধ্যমে চাল ও আটা বিক্রি। এতে সাধারণ ক্রেতাদের পাশাপাশি টিসিবি কার্ডধারীরাও চাল ও আটা কিনতে পারবেন। আজ বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান, জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
জেলা প্রশাসক জানান, বৈশ্বিক প্রেক্ষাপটে বাজারমূল্য সহনীয় পর্যায়ে রাখতে স্বল্পমূল্যে খোলা বাজারে খাদ্যবান্ধব কর্মসূচী এবং ওএমএস এর মাধ্যমে খাদ্যশস্য বিক্রয় কার্যক্রম শুরু হবে। সেপ্টেম্বর হতে নভেম্বর তিনমাস সপ্তাহের শুক্র ও শনিবার ব্যতিত ৫ দিন এবং সর্বোচ্চ ২২ দিন চাল ও আটা বিক্রি করা হবে।
নরসিংদী জেলায় ৪৯টি দোকানের মাধ্যমে ৩০ টাকা কেজি হারে চাল বিক্রি করা হবে। প্রতি মাসে ৫ কেজি করে দুইবার ওএমএস এর চাল কেনা যাবে। এছাড়াও শ্রমিকঘন জেলায় ১৫টি দোকানের মাধ্যমে ১৮ টাকা কেজি দরে আটা বিক্রি করা হবে। ওএমএস কার্যক্রমে প্রতিজন ডিলার দিনে ২ টন চাল বরাদ্দ পাবেন। ওএমএস এর আওতায় জেলার ৬২ হাজার ৯৫৮ জন চাল কিনতে পারবেন।
ওএমএস কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেলা ও উপজেলা প্রশাসন কর্তৃক ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। জেলায় পর্যাপ্ত পরিমান খাদ্যশস্য মজুদ রয়েছে বলে জানিয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ুন কবীর।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মস্তোফা মনোয়ার, আরডিসি শ্যামল চন্দ্র বসাকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি